শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:৫৬ পিএম, ২০২৫-১২-০২
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে এ সভা হয়। সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির দীর্ঘ ২৮ বছরে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। পাহাড়ি-বাঙালি সবাই সম্মিলিতভাবে চুক্তি বাস্তবায়নে কাজ না করলে এটি আরও দীর্ঘায়িত হবে এবং জটিলতা তৈরি করবে। বক্তারা আরও বলেন, জেলা পরিষদের শিক্ষক নিয়োগ বাতিলের জন্য একটি পক্ষ কাজ করছে। তারা সবাই অচেনা। অথচ এ অঞ্চলে শিক্ষক সংকট রয়েছে, যার কারণে পাহাড়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বক্তারা জানান, সামান্য যেকোনো ইস্যুতে এ অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটানো হচ্ছে এবং বহিরাগতরা এসব ঘটনার সঙ্গে জড়িত। সবাই মিলে হাতে হাত রেখে চুক্তি বাস্তবায়নে কাজ করলে অস্ত্রবাজি ও চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা, নুরুল আলম, জেলা পরিষদের সদস্য নাইপ্রু মারমা, টাস্কফোর্সের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা এবং রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস প্রমুখ।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited