চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চিটাগাং চেম্বারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি    |    ০৫:৫৭ পিএম, ২০২৫-১০-২৩

চিটাগাং চেম্বারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে ২৩ অক্টোবর বিকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ সেমিনার হলে মতবিনিময় সভায় মিলিত হন। চেম্বার প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চেম্বারের প্রাক্তন সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, প্রাক্তন পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, পার্ক শিপিং লাইন’র এমডি মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, চট্টগ্রাম বিজনেস ফোরাম’র এসিস্ট্যান্ট সেক্রেটারী কামরুল হুদা, উইম্যান চেম্বারের পরিচালক আমিনা শাহিন, র‌্যানকন’র সিইও তানভীর শাহরিয়ার রিমন, বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন’র সভাপতি লায়ন মোহাম্মদ কামাল উদ্দিন, আইয়ুব এন্ড কোম্পানী লিঃ’র মোঃ আইয়ুব। এ সময় অন্যান্যদের মধ্যে প্রাক্তন পরিচালক কামাল মোস্তফা চৌধুরী ও আমান উল্লা আল ছগির, ইপিবি’র চট্টগ্রামের পরিচালক শারমিন আক্তার, মীর গ্রুপের এমডি আব্দুস সালাম, জার ট্রেড’র জাহিদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান, ট্রাস্টেড শিপিং লাইন্স লিঃ’র এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াহিদ আলম, চট্টগ্রাম বিভাগীয় রাবার শিল্প মালিক এসোসিয়েশন’র সভাপতি আলহাজ¦ আব্দুর রশিদ (ভুলু), প্রিয়াঙ্গন ফেব্রিক্স’র মোস্তাক আহমদ চৌধুরী, সেন্ট্রাল শপিং কমপ্লেক্স’র এস এম সাখাওয়াত উল্লাহ ও ব্যবসায়ী প্রতিনিধি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। 
রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন-চট্টগ্রাম হচ্ছে দেশের উদ্যোক্তা তৈরি সূতিকাগার। কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাগণ ওয়ান স্টপ সার্ভিসের উপযুক্ত সুবিধা নিতে পারছে না। সরকার ইজ অব ডুয়িং বিজনেস সহজীকরণের জন্য ওয়ান স্টপ সার্ভিস এবং বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো চালু করলেও তা কার্যকর হচ্ছে না। এসব বিষয় কার্যকর করতে হলে সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জরুরী। তিনি আরও বলেন-গার্মেন্টস সেক্টরসহ ৭টি সেক্টরে লাইসেন্স না থাকলেও ব্যাংক গ্যারান্টি দিয়ে কাঁচামাল আমদানি করে পরবর্তীতে রপ্তানি করার সুযোগ তৈরি করেছে সরকার। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারকগণ উপকৃত হবেন। তিনি পণ্য বৈচিত্র্যকরণ এবং নতুন নতুন গন্তব্য সৃষ্টির জন্য ব্যবসায়ীদের আহবান জানিয়ে বলেন-সরকার রপ্তানিকারক পণ্যের বৈশি^ক পরিচিতির জন্য আগামী ডিসেম্বর ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’  আয়োজন করবে। যার মাধ্যমে ব্যবসায়ীরা সরাসরি ক্রেতা এবং বিদেশী বিভিন্ন দেশের দর্শনার্থীদের সম্মুখে নিজেদের পণ্য প্রদর্শন করতে পারবে। তিনি চট্টগ্রামের ব্যবসায়ীদের উক্ত এক্সপোতে অংশগ্রহণ করার আহবান জানান। 
চেম্বার প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন-রপ্তানি উন্নয়ন ব্যুরো ব্যবসায়ীদের পণ্য রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা রাখতে পারে। তাই পণ্য রপ্তানি বাড়াতে ব্যবসা সংক্রান্ত সকল লাইসেন্স অনুমোদন, প্রণোদনা আবেদন একক অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন, বন্দর, কাস্টমস ও ব্যাংকসহ এই তিন সংস্থার মধ্যে তথ্য বিনিময়ে ডিজিটাল ইন্টিগ্রেশন করলে রপ্তানিকারকদের সময় ও খরচ দুটোই কমবে। তিনি বলেন-রপ্তানি ঝুড়িতে পণ্য বাড়াতে হলে তৈরিপোশাকের বাইরে ফার্মাসিউটিক্যালস, ফ্রোজেন ফুড, লাইট ইঞ্জিনিয়ারিং, আইটি সার্ভিস ইত্যাদি খাতে বিশেষ প্রণোদনা দেওয়া প্রয়োজন। একই সাথে রপ্তানি নীতি, ২০২৪-২৭ অনুযায়ী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা এবং এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্ত বাণিজ্য চুক্তি অগ্রাধিকারমূলক চুক্তি, স্পেশাল ইকোনমিক জোনে বিদেশি বিনিয়োগের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোকে কার্যকরী ভূমিকা রাখার আহবান জানান।
অন্যান্য বক্তারা বলেন-এলডিসি উত্তরণ হলে প্রণোদনা কমে যাবে। তাই প্রণোদনা না কমিয়ে কিভাবে নতুন নতুন সেক্টরকে সুযোগ দেয়া যায় সেদিকে কাজ করতে হবে। একই সাথে বিনিয়োগকারীদের এবং রপ্তানিকারকদের রপ্তানি সনদ নেয়া সহজীকরণ এবং বন্দরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ফি কিংবা মাশুল বাড়ানোর ক্ষেত্রে মতামত ও পরামর্শ নেয়ার আহবান জানান ব্যবসায়ীরা।  
 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর