শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৩ পিএম, ২০২৬-১০-১৩
চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে এক দিনে ৭৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩২০ জনকে আটক করা হয়েছে।
তাঁদের মধ্যে ২৬৮ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার ও আটক করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে এই তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮১ জন, আগের মামলায় ৬২ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২৪ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২০ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৩ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১২৬ জন, সাজা পরোয়ানাভুক্ত ২০ জন, মাদক মামলায় ৬৭ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে বিশেষভাবে আরও ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ২০ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে। অভিযানে ১৮ হাজার ৩৪১টি ইয়াবা, ৪৯৫ গ্রাম গাঁজা, ১৪১ লিটার চোলাই মদ, ১৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কুমিল্লায় চারজন, নোয়াখালীতে একজন, রাঙামাটিতে দুজন ও খাগড়াছড়িতে একজন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রামে ৭৭ জন, কক্সবাজারে ২৮, ব্রাহ্মণবাড়িয়ায় ২১, চাঁদপুরে ২৯, নোয়াখালীতে ৫৭, লক্ষ্মীপুরে ৫২, রাঙামাটিতে ৩৮ এবং খাগড়াছড়িতে ১৮ জনকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : মূল্য তালিকা প্রদর্শন না করা, কেনাবেচার ভাউচার সংরক্ষণে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর প্যাকে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই পরিত্যকà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানার জাল স্বাক্ষরে ব্যক্তিগত গ্যারান্টিনামা তৈরি করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার মামলà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : টানা দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (à...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধ্যাত্মিক জগতের মহান দিশারী, বড়পীর গাউসুল আজম হযরত মহিউদ্দীন আবদà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited