শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৩ পিএম, ২০২৬-১১-১০
নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে কিশোর মোহাম্মদ হৃদয়কে (১৬) ছুরিকাঘাতে খুনের মামলায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৯ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার দেখিয়ে ছিলেন। এরাগে মঙ্গলবার বেলা ১২টার দিকে কড়া নিরাপত্তার মাধ্যমে আদালতে ওয়াকিল হোসেন বগাকে আদালতে হাজির করা হয়েছিল।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, পাহাড়তলীতে কিশোর মোহাম্মদ হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির বাসা থেকে ডেকে নিয়ে কিশোর মোহাম্মদ হৃদয়কে ছুরিকাঘাতে খুন করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানান,স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধে ঘটেছে এই ঘটনা।
নিহত কিশোরও কিশোর গ্যাংটির সদস্য ছিল। কয়েক দিন আগে তার সঙ্গে দলের কয়েকজনের ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে রাতে বাসা থেকে তাকে রাস্তায় ডেকে নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়। পরে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
ওই এলাকায় ‘৫জি’ ও ‘৭জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় পেশায় ভ্যানগাড়িতে সবজি বিক্রেতা এবং ‘৫জি’ গ্রুপের সদস্য ছিল। তাকে হত্যা করে ‘৭জি’ গ্রুপের সদস্যরা। কিশোর গ্যাংটি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ওয়াকিল হোসেন বগা নিয়ন্ত্রণ করেন বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাকরি ফিরে পেয়েছেন বহুল আলোচিত সাবেক উপসহকারী পরিà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল বুথ দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনকে বর্ণাঢ্য, সর্বজন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় ও ফলমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরি...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : একদিকে শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য, অন্যদিকে হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা। এর সঙ্গে যুক্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited