চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম শহরে তিনটি গাড়ি ঘুরছে ‘ভোটযুদ্ধে’ আহতদের চিকিৎসা দিতে

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২৩ পিএম, ২০২১-০১-২৬

চট্টগ্রাম শহরে তিনটি গাড়ি ঘুরছে ‘ভোটযুদ্ধে’ আহতদের চিকিৎসা দিতে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। বিশেষ করে কাউন্সিলর পদ নিয়ে অনেকগুলো ওয়ার্ডেই সংঘাতের আশংকা রয়েছে। ভোটের প্রচারণায় এরই মধ্যে প্রাণ গেছে দুজনের। সবশেষ খোদ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও জানালেন চট্টগ্রাম সিটির ভোটে সহিংসতার আশঙ্কা। এমন অবস্থায় সংঘাত হবে এই সম্ভাবনা মাথায় রেখে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়ে সংস্থাটি নির্বাচনী সহিংসতায় আহতদের চিকিৎসা দেবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিট এই কর্মসূচিটি চালাচ্ছে। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার সরঞ্জাম নিয়ে সোমবার (২৫ জানুয়ারি) থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন। তাদের এই কর্মসূচি চলবে নির্বাচনের পরদিন ২৮ জানুয়ারি পর্যন্ত।  সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুটি মাইক্রোবাস ও একটি অ্যাম্বুলেন্স সম্ভাব্য নির্বাচনী সংঘাতে আহতদের চিকিৎসা ও আনা-নেওয়ার কাজ করবে। সবকটি গাড়িই প্রাথমিক চিকিৎসা দেওয়ার সরঞ্জামে সাজানো। প্রতিটি গাড়িতে থাকছেন ৫ জন করে স্বেচ্ছাসেবক। তারা তিনটি দলে ভাগ হয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজটি করবে। জানা গেছে, প্রাথমিকভাবে জামালখান, বাকলিয়া, মোগলটুলীর মতো ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা বেশি সক্রিয় থাকবেন। তবে নজর থাকবে ৪১টি ওয়ার্ডের সবকটিতেই। তুলনামূলক কম আহতদের মাইক্রোবাসেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। কারও অবস্থা গুরুতর হলে তাকে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানো হবে। নগরের আন্দরকিল্লায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার। আবদুল জব্বার বলেন, ‘যে কোনো ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজটি রেড ক্রিসেন্টের মূলনীতিগুলোর একটি। আমরা আগেও এ ধরনের কর্মসূচি চালিয়েছি চট্টগ্রামে। সামনে করোনার টিকাদান কার্যক্রমেও চট্টগ্রাম রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা কাজ করতে যাচ্ছে।’

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর