চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ম্যাচপ্রতি ১১২ কোটি চায় বিসিসিআই!

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:৫৪ পিএম, ২০২২-০৬-১২

ম্যাচপ্রতি ১১২ কোটি চায় বিসিসিআই!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার স্বত্বের নতুন চুক্তি থেকে বিসিসিআই আশা করছে ম্যাচপ্রতি ১ কোটি ২০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১১২ কোটি টাকা)। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এই চাওয়া পূরণ হলে ম্যাচপ্রতি আয়ের দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগকেও পেছনে ফেলবে। 

আইপিএলের সবশেষ চুক্তিতে বিসিসিআই প্রতি ম্যাচে পেয়েছে ৯০ লাখ ডলার। নতুন চুক্তিতে সেটার ভিত্তিমূল্য ম্যাচ প্রতি ১ কোটি ২০ লাখ ডলারে উন্নিত করেছে বিসিসিআই। 

স্টার ইন্ডিয়ার সঙ্গে ২০১৭ সালে করা সেই চুক্তিই আইপিএলকে বিশ্বের চতুর্থ দামি লিগে পরিণত করেছিল। তখন লিগটির সামনে ছিল কেবল ন্যাশনাল ফুটবল লিগ (রাগবি), ইংলিশ প্রিমিয়ার লিগ (ফুটবল), মেজর লিগ বেসবল (বেসবল)। নতুন চুক্তিতে প্রত্যাশা পূরণ হলে আইপিএল পেছনে ফেলবে প্রিমিয়ার লিগকেও।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব জয় শাহ জানান, এনএফএলে ম্যাচপ্রতি সম্প্রচারকের খরচ হয় ১ কোটি ৭০ লাখ ডলার। এটা খেলাধুলার যেকোনো লিগের জন্য সর্বোচ্চ। ১ কোটি ১০ লাখ টাকা আয় নিয়ে এরপর আছে ইপিএল। এমবিএলের খরচও এর কাছাকাছিই। আর আমরা শেষ পাঁচ বছরের চক্রে প্রতি আইপিএল ম্যাচে ৯০ লাখ ডলার পেয়েছি। এবার প্রতি আইপিএল ম্যাচের জন্য বিসিসিআই ন্যূনতম ভিত্তি মূল্য নির্ধারণ করেছে ১ কোটি ২০ লাখ ডলার। তখন শুধু এনএফএলের পেছনে থাকব আমরা। বৈশ্বিক পরিমণ্ডলে এটা হবে ক্রিকেটের জন্য বড় এক লাফ।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর