চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বর্তমান সরকার গরিব ও শ্রমবান্ধব : শিল্প প্রতিমন্ত্রী

ঢাকা অফিস :    |    ০৪:০৪ পিএম, ২০২২-০১-০৮

বর্তমান সরকার গরিব ও শ্রমবান্ধব : শিল্প প্রতিমন্ত্রী

বর্তমান সরকার গরিব, শিল্প ও শ্রমবান্ধব সরকার বলে উল্লেখ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, অসহায় মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাদের ঘরবাড়ি নেই তাদের বাড়ি তৈরি করে দিচ্ছে সরকার।

শনিবার (৮ জানুয়ারি) মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কাফরুল থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।

আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর বিগত ১৩ বছরে বাংলাদেশ বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আর্থসামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে। ২০২১ সাল ছিল আমাদের উন্নয়ন অভিযাত্রার এক অভূতপূর্ব স্বীকৃতির বছর। বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ছে উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, মহামারির কারণে এক গভীর সংকটের মধ্য দিয়ে গত ২০২০ এবং ২০২১ সাল অতিক্রম করতে হয়েছে। সে সংকট এখনো কাটেনি। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে।

এসময় কাফরুল থানার ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মইজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম সমাদ্দার বাপ্পী, কাফরুল থানার ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামসুর নাহার লাভলী প্রমুখ।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর