শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১০ পিএম, ২০২০-১১-২৯
নগরীতে এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রপ্তার করেছে পুলিশ। স্টেশন রোডের ইলেকট্রিক গলি থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তার একজনের নাম রাশেদুল ইসলাম (১৯) ও অন্যজন ১৬ বছর বয়েসী কিশোর। ওই কিশোর রাশেদের বড় ভাইয়ের দোকান কর্মচারী।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, সায়েম খান নামের এক যুবক শনিবার থানায় এসে অভিযোগ করেন তার পূর্ব পরিচিতি রাশেদুল তাকে বাসায় নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে এবং চুল কেটে দেয়। এগুলো ছড়িয়ে দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা আদায় করে।
তিনি বলেন, আমরা অভিযোগের সত্যতা পেয়ে ইলেকট্রিক গলি এলাকা থেকে রাশেদুল ও তাদের দোকান কর্মচারি ১৬ বছর বয়েসী ওই কিশোরকে গ্রেপ্তার করি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদুলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, সায়েম ও রাশেদুল নগরীর কুলগাঁও এলাকার আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১৫ সালে দাখিল পরীক্ষা দেওয়ার সময় পরিচিত হয়।
তিনি বলেন, বিভিন্ন সময় সায়েম তাকে সমকামীতার প্রস্তাব দিত দাবি করে রাশেদুল বলেছে, বারবার নিষেধ করার পরও সায়েম কাজটি করে যাওয়ায় তার মধ্যে ক্ষোভের জন্ম হয়। এ ক্ষোভ থেকে শুক্রবার তিনি সায়েমকে তার বাসায় যাওয়ার প্রস্তাব দেয়। পরে সে ও তাদের দোকান কর্মচারি সায়েমের ভিডিও ধারণ করে এবং টাকা আদায় করে।
ওসি মহসিন বলেন, “রাশেদুল ও সায়েম দুই জনই মাদ্রাসার সাবেক ছাত্র। রাশেদুল ধর্মীয় দৃষ্টিকোণ দেখিয়ে সায়েমকে শায়েস্তা করার চেষ্টা করেছে। কিন্তু তাতে সে নিজেই অপরাধে জড়িয়ে গেছে।
তিনি বলেন, সায়েমের বিষয়ে রাশেদুল আগেই পুলিশকে অভিযোগ করতে পারত। কিন্তু তা না করে নিজে সায়েমকে শায়েস্তা করতে গিয়ে অপরাধ করেছে। পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে টাকা আদায় করেও সে অপরাধ করেছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited