চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে ১৫ ইউনিয়নে ১০ চেয়ারম্যান প্রার্থী ও ১৩ মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৬:৪৬ পিএম, ২০২১-০৩-২০

কক্সবাজারে ১৫ ইউনিয়নে ১০ চেয়ারম্যান প্রার্থী ও ১৩ মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কক্সবাজার জেলার ৪ টি উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ১১২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বাছাইকালে ১০ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই ইউনিয়ন পরিষদ গুলোর সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৩ জনের এবং সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারগণ মনোনয়নপত্র বাছাই এর দিনে শুক্রবার ১৯ মার্চ তাঁদের স্ব স্ব কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কাজ সম্পন্ন করেন।

কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ১৫ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল করা চেয়ারম্যান প্রার্থী হলেন-মোছলেম উদ্দিন। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১৪ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬৩ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ১২ জনের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন-মো: কাউছার, এ.কে খান ও মোস্তাক আহমদ। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১৯ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬২ জনের মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১২ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬৩ জনের মধ্যে ১জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৪ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১২ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৪৪ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১১ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৩৮ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৫ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১২ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৩২ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১০ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৩০ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কুতুবদিয়া উপজেলার লেমসীখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৮ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১৪ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৪২ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১৭ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৪৩ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৯ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী হলেন-এস.এম জুবাইদুল্লাহ লিটন। ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১২ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৪৩ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৪ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১৬ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৯২ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১৭ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৯২ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৯ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ২৮ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ১২ জনের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-জিয়াউর রহমান জিহাদ, আবদুর রহমান ও আবদুল ওয়াজেদ। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১২ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ৫৯ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৭ জনের মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-মো: ফরিদুল আলম ও নুরুল হোসাইন সিদ্দিকী। একই ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ২৬ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাধারণ মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারী ১১৫ জনের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২২ মার্চের মধ্যে নিজ নিজ আপীল কর্তৃপক্ষের কাছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপীল করতে পারবেন।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর