চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জাল নোট ও মলম পার্টি দমনে নজরদারির নির্দেশ এসপি মাসুদের

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৫ পিএম, ২০২৬-০৫-১৯

জাল নোট ও মলম পার্টি দমনে নজরদারির নির্দেশ এসপি মাসুদের

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে জাল নোট, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে এবং মহাসড়কে ডাকাতি প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। একই সঙ্গে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলার সব থানা ও ট্রাফিক ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। মো. মাসুদ আলম বলেন, ঈদকে কেন্দ্র করে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই জাল নোট চক্র, মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি মহাসড়কে টহল জোরদার করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। সভায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ কার্যক্রম কার্যকর হবে বলে মত দেন কর্মকর্তারা। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার মামলা তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং চুরি-ডাকাতি প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। সভায় জেলার ১৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সার্কেল অফিসার ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর