শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৬:৩২ পিএম, ২০২৫-০৯-২০
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী আরশাদ উদ্দিন রোমান।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার। নাজিরহাট পৌর বিএনপির ২ নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ রহিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক এজাহার মিয়া।
নাজিরহাট পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহফুজ আলম মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব শাহ নেওয়াজ শেবুল, উপজেলা বিএনপির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান, সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব শহিদ ও সাধারণ সম্পাদক রাসেল রাশু।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুর নেওয়াজ চৌধুরী, ৩ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সফিউল আলম, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, এস এম আজম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, পৌর যুবদলের আহবায়ক এস এম ওমর ফারুক চৌধুরী ডিউক, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন বাবুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মন্জুরুল আলম, ছাত্রদল নেতা মারুফ হাসান, ইমন, নাঈম ফারাবি, ইমহিয়াজ, তুহিন, রুবেল, আরমানসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও গতিশীল করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited