শিরোনাম
কুতুবদিয়া প্রতিনিধি :: | ০৩:১৬ পিএম, ২০২৫-১২-১৩
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে পর্যটন সম্ভাবনায় নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো কুতুবদিয়া দ্বীপে লাইট হাউস সী বীচ। শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে নবঘোষিত এই সী বীচের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ক্যথোয়াইপ্রু মারমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই কুতুবদিয়ার বাতিঘর সমুদ্র সৈকত ও জনসাধারণের বিনোদন কেন্দ্র গুলো উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং স্থানীয় বাসিন্দা ও দ্বীপবাসীর জীবনমান উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, কুতুবদিয়া দ্বীপের সৌন্দর্য বৃদ্ধি, বাসিন্দাদের জন্য জীবনযাপনের সুযোগ তৈরি এবং দ্বীপের পর্যটন সম্ভাবনা জোরদারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন উদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কুতুবদিয়াকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে এই সমুদ্রসৈকত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন সী বীচের উদ্বোধনের মাধ্যমে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপস্থিত স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা জানান, নতুন এ সী বীচের উদ্বোধন দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। সুন্দর পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকদের সুবিধার্থে নতুন নতুন উদ্যোগের ফলে কুতুবদিয়া এখন আরও বেশি পর্যটকবান্ধব হয়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভুমি কমিশনার সাকিব উল হাসান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফরহাদ মিয়া, কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সোহেল আহাম্মেদসহ প্রমুখ।
এদিকে, বাতিঘর সমুদ্র সৈকত উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে পর্যটকদের ভীড় চোখে পড়ার মতো ছিল। এসব পর্যটকদের বিনোদনের জন্য স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এসময় স্থানীয় দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদের হাতে "লাইট হাউজ সী-বিচ" অংকিত উপহার তুলে দেন চিত্র শিল্পী মোহাম্মদ আরিফ।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited