চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

প্রত্যেক গ্র্যাজুয়েট শিক্ষার্থী দেশের ভবিষ্যতের বুদ্ধিবৃত্তিক শক্তির প্রতিনিধিত্ব করে : প্রফেসর ড. এস এম এ ফায়েজ

মীর মামুন (সীতাকুণ্ড) :    |    ০৬:১৯ পিএম, ২০২৬-০২-০২

প্রত্যেক গ্র্যাজুয়েট শিক্ষার্থী দেশের ভবিষ্যতের বুদ্ধিবৃত্তিক শক্তির প্রতিনিধিত্ব করে : প্রফেসর ড. এস এম এ ফায়েজ

মীর মামুন ::
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গত এক দশকে উচ্চশিক্ষা একটি বহুমাত্রিক পর্যায়ে উন্নীত হয়েছে। বিশ্ববিদ্যালয় একটি কেন্দ্রের মতোই সেবা দান করে যেখানে জ্ঞানের সৃষ্টি এবং প্রয়োগ হয়। তিনি আরো বলেন, সমাবর্তন একটি একাডেমিক ঐতিহ্য। এটি জাতীয় তাৎপর্যপূর্ণ মুহূর্ত। প্রত্যেক গ্র্যাজুয়েট শিক্ষার্থী দেশের ভবিষ্যতের বুদ্ধিবৃত্তিক শক্তির প্রতিনিধিত্ব করে। একটি সমাবর্তন গ্র্যাজুয়েটদের ক্লান্তিহীন প্রচেষ্টা, নির্ঘুম রাত আর অবিচল অঙ্গীকারের দীর্ঘ প্রতীক্ষার গৌরবময় উদযাপন। এই সমাবর্তন গ্র্যাজুয়েট ও তাদের পরিবারের জন্য একটি গৌরবময় মুহূর্ত।
তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যোগ্য, সৎ ও নৈতিকতা-সচেতন নাগরিক উপহার দেয়ার মিশন ও ভিশনে আইআইইউসি এখনো দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে। জাতীয় অগ্রগতি ও টেকসই উন্নয়নের জন্য শিক্ষা একটি শক্তিশালী হাতিয়ার।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এই অভিমত ব্যক্ত করেন। 
এর আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এ সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত ও কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান।
সমাবর্তনে বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নাকিব। তিনি বলেন, সমাবর্তন কেবল একটি ডিগ্রির স্বীকৃতি নয় বরং এটি জীবনের নতুন অধ্যায়ের সূচনা। এখন থেকে শিক্ষার্থীদের পরীক্ষা কেবল পাঠ্যবই বা স্মৃতির নয়, বরং তাদের প্রজ্ঞা, বিচারবুদ্ধি এবং নৈতিক মূল্যবোধের। তিনি উপস্থিত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জ্ঞান যখন নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তা ধ্বংসাত্মক হতে পারে। বর্তমান বিশ্বে কেবল দক্ষ পেশার নয়, বরং নৈতিক চিন্তাবিদ এবং নীতিবান নেতৃত্ব প্রয়োজন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কেবল চাকরিপ্রার্থী তৈরি করে না বরং এমন মানুষ তৈরি করতে চায় যারা বিশ্ব সভ্যতায় অবদান রাখবে। 
বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আ. ন. ম. শামসুল ইসলাম। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেশের উচ্চ শিক্ষার প্রসারে অসামান্য অবদান রেখে চলেছেন। যার ফলে এ দেশের মেধাবী শিক্ষার্থীদের অকাতরে বিদেশে পড়াশোনার জন্য পাড়ি জমানোর প্রবণতা অনেকাংশে কমে গেছে। আউআইইউসি এ ক্ষেত্রে প্রথম সারির কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি সৎ, যোগ্য ও চৌকষ প্রজন্ম তৈরীর মহান লক্ষ্যে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে আইআইইউসি।
সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি বলেন, ৫০ একর জমির ওপর নিজস্ব ক্যাম্পাসে প্রায় সাড়ে ৬ লাখ বর্গফুট জায়গাজুড়ে ৪২টি ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আধুনিক কম্পিউটার ও ইন্টারনেট ল্যাব, অসীম ইন্টারনেট সুবিধা, ২ হাজার ৩৬৪টি জার্নাল, ৩৫ হাজার ৫০০ ই-জার্নাল, ১ লাখ ৩ হাজার ৯৯৫টি বইসমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে এখানে।
তিনি আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। নেপাল, শ্রীলঙ্কা, চীন ও সোমালিয়াসহ বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থীও এখানে পড়াশোনা করছেন। তার মধ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম রয়েছে আইআইইউসি’তে।
ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখেন আইআইইউসি’র ট্রেজারার এবং সমাবর্তনের কো-কনভেনার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। 
আইআইইউসির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই সমাবর্তনে ১৩ জন শিক্ষার্থী চ্যান্সেলর ও ৫১ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও সমাবর্তনে মোট ৭ হাজার ৯৪৯ জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করা হয়েছে। 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর