শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:২৯ পিএম, ২০২৬-০৫-০৭
ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলিত মরা ধুরুং খাল খননের উদ্যোগ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ এমরান। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।
এলাকাবাসী জানান, মুনাফখীল মাদ্রাসা থেকে হাদি বাপের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খালটি বছরের পর বছর সংস্কারের অভাবে ভরাট হয়ে পড়ে আছে। প্রায় ৫০ বছর ধরে খালটির কোনো সংস্কার না হওয়ায় এর অধিকাংশ অংশ দখল ও ময়লা-আবর্জনায় ভরে যায়। একসময় এ খালে প্রচুর মাছ পাওয়া যেত এবং এটি স্থানীয় কৃষি ও পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
বর্তমানে খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে কৃষকরা ঠিকমতো চাষাবাদ করতে পারছেন না এবং জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
স্থানীয়রা আরও জানান, অতীতে সাবেক চেয়ারম্যান ও মেয়রদের কাছে একাধিকবার খাল খননের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে ব্যবসায়ী মোহাম্মদ এমরানের উদ্যোগে খাল খননের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জসীম উদ্দীন বলেন, প্রায় তিন বছর আগে খালটি খননের জন্য টেন্ডার করা হয়েছিল। তবে কিছু কারণে টেন্ডারটি বাতিল হয়ে যায়। বর্তমানে খাল খননের উদ্যোগকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাই।
ধুরুং সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, একসময় মানুষ এই খাল থেকে মাছ ধরত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, অবৈধ দখল ও ভরাটের কারণে এখন পানি নিষ্কাশনের আর জায়গা নেই। সামান্য বৃষ্টি হলেই নালার পানি রাস্তাঘাট ও মানুষের বাড়িঘরে ঢুকে পড়ে। এটি অত্যন্ত দুঃখজনক। খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় ব্যবসায়ী এমরানের জন্য আমরা দোয়া করি।
এলাকাবাসীর মতে, খালটি পুনঃখনন করা হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, দুর্গন্ধ দূর হবে এবং কৃষিজমি পুনরায় চাষাবাদের আওতায় আসবে। এতে এলাকার পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited