শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:২৩ পিএম, ২০২৬-০১-১৯
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রোববার (১৮ জানুয়ারি) কমিটির আদেশে এ শোকজ নোটিশ জারি করা হয়। অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। একই সঙ্গে তার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক ছবি ও ভিডিও প্রচার করেন, যা নির্বাচন কমিশনের চালু করা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। চট্টগ্রাম জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন স্বাক্ষরিত আনুষ্ঠানিক আদেশে শোকজের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিটির মতে, এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর প্রযোজ্য ধারার বিরুদ্ধে। এর আগে একই আসনের অন্য প্রার্থী সরোয়ার আলমগীরকেও একই অভিযোগে ব্যাখ্যা দিতে শোকজ করা হয়েছিল। আগামী ২৬ জানুয়ারি (সোমবার) অধ্যক্ষ নুরুল আমিনকে ফটিকছড়ির সিনিয়র সহকারী জজ আদালতে স্থাপিত নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited