শিরোনাম
মোহাম্মদ আলী (রিপন), বোয়ালখালী : | ১০:১২ পিএম, ২০২১-০৬-২১
বোয়ালখালী পৌরসভা পশ্চিম গোমদন্ডী ০৭ নং ওয়ার্ড এর মতিউর রহমান তালুকদার বাড়িতে অন্তত চারটি বসতঘর খালে বিলীন হয়েছে এমন খবর পাওয়া গেছে। আজ সোমবার ২১ জুন সরজমিনে মতিউর রহমান তালুকদার বাড়ি গিয়ে দেখা যায়, রায়খালী খালের পাশে মতিউর রহমান তালুকদার বাড়ি অবস্থিত হওয়ায়, খালের ভাংগনে অন্তত চারটি বসতঘর এই খালে বিলীন হয়েছে। বর্তমানে ঐ পরিবার গুলো মানবেতর জীবনযাপন করছে।খবর নিয়ে আরও জানাযায় যে, ঐ বাড়িতে বর্তমানে ২৮ টি পরিবার বসবাসরত অবস্থায় আছে। বর্তমানে তাদের গোটা বাড়িটা খাল ভাংগনের কবলে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ এমপি মোছলেম উদ্দিন আহমেদ নির্বাচনের আগে আমাদের বাড়িতে নৌকা মার্কায় ভোট চাইতে আসলে, তখন তিনি আমাদের বাড়ির এই দূরাবস্থা দেখে, আমাদের ঘরবাড়ী কিভাবে খাল ভাংগন থেকে রক্ষা করা যায় এমন প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্ত দুঃখ প্রকাশ করে আমরা বলতে চাই আজ পর্যন্ত এমপি বলেন, পৌরসভার মেয়র বলেন কিংবা জনপ্রতিনিধি বলেন কেউ আমাদের বাড়িঘর ভাংগনরোধে এগিয়ে এলেন না। এবিষয়ে ০৭ নং ওয়ার্ড এর কমিশনার মাহমুদ হক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি বিষয়টি অবগত আছি এবং এমপি মোছলেম উদ্দিন আহমেদকে অবগত করেছি। এমপি মহোদয় আমাকে এবিষয়ে যোগাযোগ করতে বলেছে। এবং পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কেও বিষয়টি জানিয়েছি।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited