চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

প্রশিক্ষণে অভিমত-স্বাস্থ্যকর্মীদের সার্ভিস নির্ভর হতে হবে- স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব

খবর বিজ্ঞপ্তি    |    ০৫:৩৭ পিএম, ২০২০-১০-২১

প্রশিক্ষণে অভিমত-স্বাস্থ্যকর্মীদের সার্ভিস নির্ভর হতে হবে- স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব

এসডিজি’র লক্ষ্যসমূহের মধ্যে তিনটি সরাসরি স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের সাথে জড়িত। কাজেই এসডিজি অর্জন করতে হলে প্রণীত এসব লক্ষ্য অবশ্যই পুরণ করতে হবে। এছাড়া মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে স্বাস্থ্যখাতের সূচকসমূহ যথাযথ পরিপূর্ণ করতে হবে। আর এ দায়িত্ব পালনে সামনের সারির যোদ্ধা হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীগণ। তাদেরকে আদেশ নির্ভর না হয়ে সার্ভিস নির্ভর হতে হবে। 
নগরীর একটি হোটেলে আন্তর্জাতিক সংস্থা পাথপাইন্ডার আয়োজিত দুই দিনব্যাপী “কমিউনিটি পর্যায়ে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা এবং গর্ভপাত পরবর্তী সেবা বিষয়ক প্রশিক্ষণ” এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী যথা সিএসসিপি, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুর প্রশিক্ষণ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুস সালাম খান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. হাবিবুর রহমান, উপপরিচালক ডা. শফিউল ইসলাম, ডা. উ খ্যে উইন, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর সিনিয়র কান্ট্রি ডিরেক্টার ক্যারোলিন ক্রসবি বক্তৃতা করেন।
বক্তারা বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যু হার শুন্যের কোটায় নামিয়ে আনতে হলে প্রাতিষ্ঠানিক প্রসব শতভাগ নিশ্চিত করতে হবে। তবে গ্রাম পর্যায়ে এখনো অনেক গর্ভবতী মা প্রসবকালীন প্রাতিষ্ঠানিক সেবা থেকে বি ত। অনেকে লোক লজ্জার ভয় বা সংকোচের কারনে প্রাতিষ্ঠানিক সেবা নিতে আগ্রহীও হয়না। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের এসব বাধা দুর  করতে হবে। গর্ভবতী মা’দের নিরাপদ প্রসব এবং দুই সন্তান নেওয়ার মধ্যবর্তী সময় সম্পর্কিত স্বাস্থ্যসেবা বিষয়ে যথাযথ ধারণা দিতে হবে। তারা বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকার সকল সুযোগ সুবিধা দিচ্ছে। মেডিকেল সেন্টারগুলোতে  স্বাস্থ্যসেবা প্রদানের মালামালের কোন ঘাটতি নেই। তারপরেও ফলোআপের অসামঞ্জস্যতার কারনে অনেক অনাকাংখিত ঘটনা ঘটে যায়। তা নিরসন করতে হবে। গর্ভবতী মা’দের বিষয়ে প্রতি দুই মাস পরপর রিপোর্ট প্রদান করার নিয়ম থাকলেও মাঠ পর্যায়ের অনেক স্বাস্থ্যকর্মী তা ঠিকমতো পালন করেনা। নবজাতক ও মা’দের চাহিদা মোতাবেক সেবা দিতে হবে। সেবা দাতা ও সেবা প্রহীতার মধ্যে দুরত্ব কমাতে হবে। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকসমূহে একটি অতিরিক্ত কক্ষ সংযোজন করে তাকে লেবার রুমে পরিণত ও তাতে নিরাপদ প্রসবের সব উপকরণ যোগাড় রাখা গেলে প্রাতিষ্ঠানিক প্রসব শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে বলে এসময় উল্লেখ করা হয়। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব বলেন, স্বাস্থ্য খাতের সফলতার কারনে প্রধানমন্ত্রী সাউথ সাউথ পুরস্কার, ভ্যাক্সিন হিরোসহ বেশকয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবার এ সফলতা অব্যাহত রাখতে হবে । তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য সংকটের কারনে অনেক মা কবিরাজী বা গ্রাম্য পদ্ধতিতে প্রসব করতে বাধ্য হন। তাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসবের আওতায় নিয়ে আসতে হবে। সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রাপ্তি সকলের জন্য নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সরকার সাহসী ভূমিকা পালন করেছে। সরকারের দুরদর্শী সিদ্ধান্ত ও যোগ্য নেতৃত্বের কারনে কোভিড সময়কালীন বাংলাদেশের অভাবনীয় আর্থিক অগ্রগতি হবে বলে এডিবি পূর্বাভাস দিয়েছে। বিশে^র অনেক উন্নত দেশেরও তা হবেনা। জিডিপি’র প্রবৃদ্ধির দিক দিয়ে বাংলাদেশ এশিয়ায় শ্রেষ্ঠ হতে পারে বলেও এডিবি পূর্বাভাস দিয়েছে।  তিনি বলেন, পাঠ্য পুস্তকে প্রজনন স্বাস্থ্য বিষয়ে অধ্যায় রয়েছে। কিন্তু অনেক শিক্ষক সংকোচের কারনে তা পড়াতে চাননা। ফলে কিশোর বয়সে প্রজনন স্বাস্থ্য বিষয়ে মেয়েরা প্রয়োজনীয় জ্ঞান লাভ করতে পারেনা। তারা ভুল শিক্ষায় গড়ে ওঠে। বিভাগীয় পরিচালকসহ স্বাস্থ্য খাতের সকলকে এসব বিষয়ে নজর দিতে হবে। প্রজনন শিক্ষার পাশাপাশি সন্তানগণ যেন নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।
২১ ও ২২ অক্টোবর এ দু’দিনের প্রশিক্ষণে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ৩১ জন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী অংশ নেন।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর