শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:২১ পিএম, ২০২১-০৪-৩০
ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা আংকরেজ এলাকায় ‘এমভি পিংকি’ নামের একটি বাল্কহেড ডুবে গেছে। এ সময় ৫ জন নাবিককেই উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গা লাইট হাউস থেকে ২ নটিক্যাল মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে।
বাল্কহেডটি নতুন ব্রিজ থেকে ভাসানচরে পাথর নিয়ে যাচ্ছিল।
সূত্র জানায়, বাল্কহেডটির ইঞ্জিন চলমান অবস্থায় বিকল হলে একটি মার্চেন্ট শিপের চেইন ক্যাবলের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনায় পতিত হয়। চারজন নাবিককে বাংলাদেশ কোস্ট গার্ডের হাইস্পিড বোট ‘স্টিংরে’ উদ্ধার করে। জাহাজ থেকে লাফ দেওয়া একজন নাবিককে এমভি নাফিজা জাহান নামে একটি জাহাজ উদ্ধার করে। কোস্টগার্ড পূর্বজোনের লে. আবদুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়েই কোস্ট গার্ডের হাইস্পিড বোট পাঠিয়ে ৫ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না, চ্যানেল স্বাভাবিক রয়েছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited