শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:২৭ পিএম, ২০২১-১২-২৯
ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ বলেছেন, শত্রুরা যেন ইরানের শক্তি পরীক্ষা করার চেষ্টা না করে। ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যে মূল্য দিতে হবে শত্রুরা তা বহন করতে পারবে না।
তিনি বলেন, ‘শত্রুরা যদি সামান্যতম ভুল করে তাহলে তাদের সঠিক সময় এবং উপযুক্ত স্থানে সুচিন্তিত জবাবের মুখে পড়তে হবে। শত্রুদের জানা উচিত- আমরা সবসময় তাদের পর্যবেক্ষণ করছি। আমরা প্রস্তুত এবং এটি নিশ্চিত যে, তারা যে লক্ষ্য অর্জন করতে চায় তার তুলনায় তাদের অনেক বেশি মূল্য দিতে হবে।
জেনারেল রাশিদ বলেন, শত্রুদের এটা বিশ্বাস করা উচিত যে, ইরানের সামরিক শক্তি শত্রুদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
গত কয়েক সপ্তাহ ধরে ইরান এবং মার্কিন নেতৃত্বাধীন মিত্রদের মধ্যে বিশেষ করে ইরান ও ইসরাইলের মধ্যে যখন সামরিক উত্তেজনা বাড়ছে তখন জেনারেল রাশিদ এই বক্তব্য দিলেন। পর্যবেক্ষকরা বলছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে চলা পরমাণু আলোচনা বানচাল করতে চাইছে ইসরাইল। এজন্য তারা ইরানবিরোধী বাগাড়ম্বর জোরদার করেছে। ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর নতুন কোনো পরমাণু চুক্তি চায় না ইসরাইল
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited