চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রামুতে জি–৪ রাইফেলের গুলিসহ ছয় রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৩:৪০ পিএম, ২০২৫-১২-২৭

রামুতে জি–৪ রাইফেলের গুলিসহ ছয় রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের স্থাপিত অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় জি–৪ রাইফেলের দুই রাউন্ড তাজা গুলিসহ ছয়জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পাইন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। রাতে রামু থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি–১১ ব্লকের বাসিন্দা বদর আলীর ছেলে এনায়েতুর রহমান (২০), একই ক্যাম্পের শামশু আলমের ছেলে নবী হোসেন (৪৪), আবু ছিদ্দিকের ছেলে মো. রফিক (৩৭), জাহেদ হোসেনের ছেলে মো. আমিন (২৫), উখিয়ার থাইংখালী ক্যাম্পের শাহ আলমের ছেলে মো. আলম (৩৫) এবং টেকনাফের লেদা ক্যাম্পের মৃত আমান উল্লাহর ছেলে খায়ের হোসেন (৩৭)। পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মো. আলমের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে জি–৪ রাইফেলের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, উদ্ধার করা গুলিগুলো অটোরিকশাযোগে উখিয়া থেকে রামু সড়ক হয়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শনিবার সকালে তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর