চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টেকনাফ শরণার্থী ক্যাম্পে শিশু হত্যা: গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি:    |    ১১:১৭ এএম, ২০২১-০৩-০৯

টেকনাফ শরণার্থী ক্যাম্পে শিশু হত্যা: গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গা শিশুকে অপহরণের পর হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

সোমবার (৮ মার্চ) রাত সোয়া ৮টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজার ১৬ এপিবিএন-এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম  এ তথ‌্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলো- টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বি-ব্লকের মো. আজিমুল্লাহর ছেলে রহমত উল্লাহ (২৩) এবং একই ক্যাম্পের সি-ব্লকের রহমত উল্লাহর স্ত্রী সানজিদা আক্তার (৩৫)।

উল্লেখ‌্য, গত ২ মার্চ সকালে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের তাদের ঘরের পাশ থেকে নিখোঁজ হয় শাহিনুর আক্তার (৮)। নিখোঁজের তিন দিন পর গত ৫ মার্চ বিকালে ক্যাম্পটি সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে শিশুটির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে এপিবিএন। শিশুটির একটি হাতও শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।

এসপি তারিকুল বলেন, ‘রোহিঙ্গা শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় জড়িত থাকার ব্যাপারে প্রাথমিক কিছু তথ্য পায় এপিবিএন। এছাড়া নিহত শিশুর বাবা-মায়ের দেওয়া তথ্যে সোমবার (৮ মার্চ) রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন এর একটি দল। এসময় নিজ ঘর থেকে নারীসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। তারা পরস্পরের আত্মীয়।’

গ্রেপ্তারদের টেকনাফ থানায় করা হত্যা মামলায় আসামি দেখিয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসপি তারিকুল।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর