চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আত্মসমর্পণ করা আজভ যোদ্ধারা যে বার্তা দিলেন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:১০ পিএম, ২০২২-০৫-১৯

আত্মসমর্পণ করা আজভ যোদ্ধারা যে বার্তা দিলেন

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারাখানা থেকে আত্মসমর্পণ করা আহত আজভ যোদ্ধাদের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চল নোভোয়াজাভোস্ক ও স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজেদের অবস্থান সম্পর্কে জানিয়েছেন আজভ যোদ্ধারা। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রকাশিত একটি ভিডিও ফুটেজে কয়েকজন আহত আজভ যোদ্ধাদের হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। চিকিৎসাধীন এক আজভ যোদ্ধা বলেন, আমার সঙ্গে ভাল আচরণ করা হচ্ছে। কেউ আমার সঙ্গে শারীরিক বা মানসিকভাবে খারাপ ব্যবহার করছে না।

তবে ওই সেনা স্বাধীনভাবে কথা বলতে পেরেছিলেন কী না তা নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, মারিউপোলের আজভস্টালে ১৬ মে থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ সেনা অস্ত্র ফেলে দিয়ে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছেন। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, তাদের মধ্যে ৮০ জন সেনা আহত অবস্থায় আত্মসমর্পণ করেছে। আহত সেনাদের চিকিৎসার প্রয়োজন ছিল। তাদের নোভোয়াজাভোস্ক ও স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে রাশিয়ার হাতে যেসব সেনা আত্মসমর্পণ করেছে তাদের ভাগ্যে কি ঘটবে তা এখনো নিশ্চিত নয়। 
আজভস্টালের সেনাদের যুদ্ধ বন্দি বিনিময়ের মাধ্যমে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে ইউক্রেন।

তবে রাশিয়ার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে তাদের যুদ্ধবন্দি হিসেবে ধরবে না রাশিয়া।  তার বদলে কথিত নাৎসীবাদী আজভ রেজিমেন্টের সেনাদের যুদ্ধাপরাধের দায়ে বিচার করবে। 

অন্যদিকে, রাশিয়ার নিম্ন কক্ষের আইনপ্রণেতা ও স্পিকার ভায়াচেসলাভ ভোলোদিন দাবি করেছেন, আজভ রেজিমেন্টের সেনারা অপরাধী। তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত।


 

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর