শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৩৮ পিএম, ২০২২-০৯-২৩
নগরের চান্দগাঁও মৌলভী পুকুর পাড় থেকে ৫শ লিটার চোলাই মদসহ মো. রবিউল হোসেন হৃদয় (২৬) নামে এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রবিউল রাউজান থানার ডালার মুখ রহমত পাড়ার আব্দুল মান্নানের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভী পুকুর পাড় এলাকায় কালুরঘাট থেকে আসা একটি ট্রাককে সিগন্যাল দেওয়া হয়।
ট্রাকটি থামিয়ে পালানোর চেষ্টাকালে ট্রাক চালক মো. রবিউল হোসেন হৃদয়কে গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকের মধ্যে থাকা ৫শ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, রবিউলসহ পলাতক আসামিরা রাঙামাটি থেকে চোলাই মদ সংগ্রহ করে পাইকারি দামে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। উদ্ধারকৃত চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে নগরে নিয়ে আসছিল।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited