চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি, জনমনে আতঙ্ক

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৮:৫৮ পিএম, ২০২৫-০৬-২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি, জনমনে আতঙ্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলায় লক্ষীছড়ি, গুইমারা ও বাঘাইছড়িসহ বিভিন্ন এলাকাতে সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধিতে, জনমনে নানা শঙ্কা আতঙ্ক বাধ বেধেছে। ঘর-বাড়ি, দোকানে সেনাবাহিনীর ব্যাপকতা তল্লাশি তৎপরতায় জনমনে নানা শঙ্কা ভয় দেখা দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গত ২১শে জুন থেকে ব্যাপক সংখ্যাক সেনা সদস্য লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নস্থ হুদুকছড়ি এলাকায় অবস্থান করে নানা তৎপরতা চালাচ্ছে। সেনা সদস্যরা হুদুকছড়ি স্কুল, বৌদ্ধ বিহারসহ বিভিন্ন স্থানে অবস্থান করার ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বাভাবিক কাজ কর্মে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে। বর্তমানেও সেনারা ওই এলাকায় বিভিন্ন স্থানে অবস্থান করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে এলাকার জনগণ নানা শঙ্কার মধ্যে দিনযাপন করছেন বলে জানা গেছে।

এদিকে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর তৎপরতা বাড়লেই পাাহড়ি জনগণ আতঙ্কে থাকে। কারণ যুগ যুগ ধরে পাহাড়িরা সেনাবাহিনী কর্তৃক নিপীড়ন-নির্যাতন, ধরপাকড়সহ নানা হয়রানির শিকার হয়ে আসছে।খাগড়াছড়ির গুইমারায়ও সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধিতে জনমনে দেখা দিয়ে আতঙ্ক ও নানা শঙ্কা।

স্থানীয়রা জানিয়েছেন, গত ২২শে জুন ২০২৫ থেকে গুইমারা উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধির ফলে এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

গত মঙ্গলবার(২৪শে জুন) রিপোর্ট লেখার সময় পর্যন্ত গুইমারা উপজেলার সাইংগুলি পাড়া, নাক্রাই পাড়া, ক্যামরং পাড়া, তৈকাথাং আশা পূর্ণ কারবারি পাড়া এলাকায় টাবু খাটিয়ে সেনা সদস্যরা অবস্থান করছে বলে জানা গেছে। টহলরত সেনাবাহিনীর সদস্যরা এলাকার প্রায় লোকজনকে নানা জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে সেনা সদস্যরা কালো পাহাড়ে পরিত্যক্ত সেনাক্যাম্পের তথ্য সংগ্রহ ও নতুন সেনাক্যাম্প স্থাপনের ইঙ্গিত দিয়ে কথা বললে স্থানীয় এলাকাবাসী ভূমি বেদখল, নিপীড়ন-নির্যাতনসহ নানা আশঙ্কার মধ্যে রয়েছেন বলে জানা গেছে। বাঘাইছড়িতে ঘর-বাড়ি, দোকানে সেনাবাহিনীর তল্লাশি করতে দেখা যাচ্ছে এক সেনা সদস্যকে।

অপরদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতুলী ইউনিয়নের নুয়ো দোকান নামক স্থানে ঘর-বাড়ি ও দোকানে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তল্লাশিকালে এক ব্যবসায়ীর মোবাইল ফোন কেড়ে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার(২৪শে জুন ২০২৫) দুপুর দুপুরে এ তল্লাশির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার সময় করেঙ্গাতুলি সাবজোন হতে একদল সেনা সদস্য গাছ বহনগাড়ী একটি গাড়িতে করে বঙ্গলতলীর নুয়ো দোকান যায়। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর ২জন সেনা সদস্য দোকানের পূর্ব দিকে তলস্কার চাকমার ছেলে পূণ্যময় চাকমার(৪৯) বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে তল্লাসি চালায়। এ সময় পূর্ণময় চাকমার স্ত্রী সুজাতা চাকমা ও তার মেয়ে মিটিলা চাকমা(৩০) সেনাদের এই অনৈতিক কাজে বাধা দেয় এবং ঘর থেকে বের করে দেয়।

এরপর সেখান থেকে ফিরে সেনা সদস্যরা পুনরায় নুয়ো দোকানে এসে সুরেন্দ্র চাকমার দোকানে তল্লাশি চালায় এবং দোকানের কাস্টমারদের হয়রানিমুলক নানা জিজ্ঞাসাবাদ করে। এ সময় সেখানে থাকা বঙ্গলতুলি কাঠ ব্যবসায়ী ত্রিদ শান্তি চাকমা(৪৫)-এর মোবাইল ফোনটি সেনা সদস্যরা কেড়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা আরো জানিয়েছেন, বাঘাইহাট জোন থেকে আরো একটি পিকআপে করে আরেকদল সেনা সদস্য নুয়ো দোকানে এসে আগে অবস্থান করা সেনা সদস্যদের সাথে যোগ দিয়েছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনারা সেখানে অবস্থান করছিল বলে তারা জানিয়েছেন।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর