চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মিরসরাইয়ের বিয়ে বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা-স্বর্ণালংকার

স্টাফ রিপোর্টার :    |    ০৫:১১ পিএম, ২০২৫-১১-২২

মিরসরাইয়ের বিয়ে বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা-স্বর্ণালংকার

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বিয়েতে আসা অতিথিদের স্বর্ণালংকার ও ঘরে থাকা নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরের সদস্য ও অতিথিদের বেঁধে রাখে বলেও জানা যায়।
শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত তিনটায় উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়িতে দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা ঘটে।
আব্দুল মান্নানের স্ত্রী রোজিনা আক্তারের ভাই ও স্থানীয় ইউপি সদস্য নুরুল আনোয়ার বলেন, শুক্রবার দুপুরে একই গ্রামে পাশের বাড়িতে আমার ভাগ্নির বিয়ে ছিল। প্রায় দেড় হাজার আমন্ত্রিত অতিথির খাওয়া-দাওয়া ও বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে কনে বিদায় দিতে প্রায় সন্ধ্যা ৭ট বাজে। এরপর বিয়েতে আসা অতিথিদের বড় একটি অংশ চলে গেলেও কিছু নিকট আত্মীয় বাড়িতে থেকে যায়।
পাশের বাড়ি হওয়ায় আমিও ক্লান্ত শরীরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। রাত তিনটার দিকে বোনের বাড়িতে ডাকাত পড়েছে শুনে আমি ডাকাত! ডাকাত! চিৎকার করে বোনের বাড়িতে যাওয়ার আগেই ডাকাতরা লুটপাট করে চলে যায়। গিয়ে দেখি আমার বোনের দোতলা বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে ডাকাত সদস্যরা।
তারা আমার বোনের পরিবারের সদস্য ও সব অতিথিদের বেঁধে রাখে। তাদের মধ্যে ১০ থেকে ১২ জন অতিথির হাত, গলা ও কানে থাকা ১৫ ভরির মত স্বর্ণালংকার ও ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে যায়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে তার আশেপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল।
খবর পেয়ে আমরা দ্রুত সাড়া দিলে ডাকাত দল বাড়ির পেছনের ধান ক্ষেত দিয়ে পালিয়ে যায়। ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকলেও আবার দ্রুত সটকে পড়ে। এরা মূলত মহাসড়কেন্দ্রিক একটি ডাকাত চক্র। আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। আমরা ডাকাত চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

রিটেলেড নিউজ

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা অফিস : : জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কব...বিস্তারিত


চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খ...বিস্তারিত


সাতকানিয়ায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সাতকানিয়ায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা (১৭) নামের সরকারি কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জামায়াত জোটের ভরাডুবি, ভোটে ভাগ মোমবাতি-হাতপাখার

চট্টগ্রামে জামায়াত জোটের ভরাডুবি, ভোটে ভাগ মোমবাতি-হাতপাখার

নিজস্ব প্রতিবেদক :  এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে ভালো ফলাফল করলেও চট্টগ্রামে ভরাডুবি হয়েছে।...বিস্তারিত


ফটিকছড়িতে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম, কঠোর নিরাপত্তা বলয়

ফটিকছড়িতে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম, কঠোর নিরাপত্তা বলয়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশের ন্যায় চট্টগ্রাম&n...বিস্তারিত


নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়ি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর