শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৯ পিএম, ২০২৬-১০-১৭
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) পরিচালিত অভিযানের ২৪ ঘণ্টার ফলাফলের এসব তথ্য শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়।
তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৭৯ জন, আগের মামলায় ৫২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪০ জন রয়েছেন।
এ ছাড়া পরোয়ানামূলে ১৪৫ জন, সাজা পরোয়ানামূলে ২৩ জন এবং মাদক মামলায় ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তারদের মধ্যে দুজন মাদক বহনকারী ও ৬৬ জন মাদকসেবী।
নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৪৩ জনকে গ্রেপ্তারের তথ্য রয়েছে। অভিযানে মোট ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য-সংক্রান্ত ৩৪টি মামলা করা হয়েছে।
অভিযানে ৬৪ হাজার ২৬৬ পিস ইয়াবা, ১৩১ লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরির ৭০ লিটার উপকরণ, ২০ বোতল ফেনাড্রিল সিরাপ, ২০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১০ বোতল স্কাফ সিরাপ এবং ৪৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লায় একজন করে, চাঁদপুরে দুজন এবং নোয়াখালী ও ফেনীতে তিনজন করে রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৮০ জনের মধ্যে ১৩২ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৪৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৫৯ জন, কক্সবাজারে ১৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ জন, নোয়াখালীতে ২৪ জন, লক্ষ্মীপুরে ৩৩ জন, রাঙামাটি ও খাগড়াছড়িতে পাঁচজন করে আটক হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, লাà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ব্যান্ড জগতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) বাদ à¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬&r...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা করে বিএনপির চট্টà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরের পশ্চিম মাদারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহারসামগ্রী à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited