শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:৩৬ পিএম, ২০২৬-১১-১০
চট্টগ্রামের দক্ষিণ বুড়িশ্চর এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বাঁশতল থেকে হিন্দুবাড়ি পর্যন্ত সড়ক সরেজমিনে পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে সড়কে অবৈধভাবে সৃষ্ট প্রতিবন্ধকতা নিরসন এবং দীর্ঘদিন ধরে অবহেলিত কাঁচা রাস্তাটি পাকাকরণের বিষয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হয়। সড়কটির উন্নয়ন হলে এলাকার সাধারণ মানুষের যাতায়াত, শিক্ষার্থী ও পথচারীদের চলাচলসহ দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
পরিদর্শনে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আকবর আলী।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর, সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, শওকত চৌধুরী, ওয়াসিম রেজা ও তারেক আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব আলাউদ্দিন জনি, রাবিদুল ইসলাম মিঠু, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি পারভেজ রুবেল, যুগ্ম সম্পাদক এসকান্দর ও বখতিয়ার, মহিলা দলের সেলিনা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি সাজ্জাদ হোসেন রানা, যুগ্ম সম্পাদক ইয়াহিয়া এবং কুয়াইশ কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত।
এলাকাবাসীর পক্ষ থেকে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল আলম।
পরিদর্শনকালে এলাকাবাসী দীর্ঘদিনের সড়ক সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। নেতৃবৃন্দ এলাকার মানুষের দুর্ভোগ নিরসনে সড়কের প্রতিবন্ধকতা দূরীকরণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটবে এবং দক্ষিণ বুড়িশ্চরের সড়ক যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
কক্সবাজার প্রতিনিধি: : চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ পাঁচজনকে আটক কà...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়িতে পিকআপের ধাক্কায় নিরুপন চাকমা নামে এক যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাতের আঁধারে রাঙামাটি শহরের জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অরুনা চা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ বিতরণ, সরকারি বরাদ্দের অর্থ ব্যয়, বিল-ভাউচার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : জেলার কাপ্তাইয়ে হালদা নদী ও সংযুক্ত কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং মৎস্যসম্পদ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited