শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২৯ পিএম, ২০২০-১১-১৬
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন শীতকালে ধূলোবালিতে এ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগ বিস্তার রোধে নগরীর রাস্তা-ঘাটে পানি ছিটানোর জন্য সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থা ও কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
প্রশাসকের নির্দেশে গতকাল সকালে মেরিনার্স রোডের ফিরিঙ্গি বাজার থেকে নতুন ব্রীজ পর্যন্ত ধূলোবালি মুক্তকরণে চসিকের পানি ছিটানো কার্যক্রম চালানো হয়।
চট্টগ্রাম নগরীতে বিভিন্ন সড়ক ও লোকালয়ে ওয়াসা, পিডিবি সিডিএসহ বিভিন্ন সেবা সংস্থার প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এ জন্য খোঁড়া-খুঁড়ি ও সড়ক কর্তন করা হচ্ছে। এতে ধুলোবালির মাত্রা বেড়েছে। ফলে দিনের বেলায় পরিবেশ ধোয়াশাঁ হয়ে ওঠছে, বায়ুদুষণজনিত সমস্যা নাগরিক অস্বস্থির কারন হয়ে দাঁড়িয়েছে। এর বিরূপ প্রতিক্রিয়ায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ-বালাই বৃদ্ধির আশংকা রয়েছে। এ বিষয়টি মাথায় রেখে প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে প্রকল্পের চালিয়ে যাওয়ার পাশাপাশি এর প্রভাবে যাতে ধূলাবালি না ছড়ায় সেজন্য প্রকল্পের স্থানে পানি ছিটানো কার্যক্রম আবশ্যিক শর্ত হিসেবে মানতে হবে। প্রশাসকের নিদের্শে সেবা সংস্থাগুলোর প্রধান ও শাখা কার্যালয়ের সামনে এবং দোকান-পাট ও ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে পানি ছিটাতে হবে।
উল্লেখ্য, চসিকের চলমান পানি ছিটানো কার্যক্রমের অংশ হিসেবে প্রশাসকের নির্দেশে গতকাল রোববার নগরীর কদমতলী থেকে আগ্রাবাদ বাদামতলী মোড় পর্যন্ত পানি ছিটানো হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited