শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:০৮ পিএম, ২০২৫-০৫-৩১
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারীরা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে, এবছর ৩ শত ৭৭টি খামারে ৩৮ হাজার ২ শত ১১ টি গরু, ৪ হাজার ১ শত ১২ টি মহিষ, ২৮ হাজার ৭ শত ৪০টি ছাগল, ২ হাজর ৩ শত ৫৬ টি ভেড়াসহ মোট ৬৯ হাজার ৪ শত ১৯টি পশু মোটাতাজাকরণ করা হয়েছে।
কোরবানির জন্য উপজেলায় পশুর চাহিদা রয়েছে প্রায় ৪৭ হাজার ৩ শত ২০টি। ফলে চাহিদার চেয়ে কিছুটা বেশি পশু উৎপাদন হয়েছে। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলে জানা গেছে। খামারিদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার অনেক খামার এখনো প্রাণিসম্পদ দপ্তরে নিবন্ধিত নয়। এছাড়া বহু গৃহস্থ নিজ উদ্যোগে গরু-ছাগল মোটাতাজা করেছেন।
সব মিলিয়ে উপজেলায় প্রায় লক্ষাদিক কোরবানির পশু প্রস্তুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফটিকছড়ির প্রধান কোরবানির গরুরহাটে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে গরু এসে থাকে। এছাড়া উপজেলার স্থায়ী-অস্থায়ী-গরুর হাটেও আশে পাশের উপজেলা থেকে কোরবানির পশু আসে। তবে বাইরের পশুর চেয়ে স্থানীয় পশুর ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। ক্রেতারা স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে পালিত স্থানীয় পশুর দিকেই বেশি ঝুঁকছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মুমিন বলেন, খামারীদের নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে। এবার মোট ৬৯ হাজার ৪ শত ১৯টি পশু , তবে চাহিদায় তুলনায় বেশি পশু প্রস্তুত করেছে খামারীরা। স্থায়ী-অস্থায়ী কোরবানির পশুরহাটে আমাদের ৬টি মেডিকেল টিম নিয়মিত কাজ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর বলেন, এ বছর উপজেলায় কোরবানির পশুর হাটে প্রশাসনের পক্ষে থেকেগ নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে।
মেডিকেল টিম ও জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited