চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে ইয়াবা সহ আটক ৫

কক্সবাজার প্রতিনিধি:    |    ১২:১৯ পিএম, ২০২১-০৩-০৭

কক্সবাজারে ইয়াবা সহ আটক ৫

আজ (৭ মার্চ) কক্সবাজার ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় চার লাখ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।  শুক্রবার (৫ মার্চ) রাত থেকে শনিবার (৬ মার্চ) সন্ধ্যা পর্যন্ত র‍্যাব-৭ এবং র‍্যাব-১৫ পৃথক অভিযানে চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে। 

পৃথক অভিযানে গ্রেফতাররা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের হারিয়াখালী পশ্চিম পাড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে গুরা মিয়া (৬৫), উত্তর লম্বরী এলাকার শামসুল আলম (৩০) ও একই এলাকার জামাল হোসেন (৩৬)। এছাড়াও গ্রেফতার হয়েছেন উখিয়ার পশ্চিম হলদিয়াপালং ডাকুয়াপাড়ার গুরা মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (২৮) এবং একই এলাকার শাহাব মিয়ার ছেলে আফসার মিয়া (২০)।  এরমধ্যে শনিবার সন্ধ্যায় মোহাম্মদ হোসেন ও আফসার মিয়াকে কক্সবাজার-টেকনাফ সড়কের চেইন্দা বসুন্ধরা অ্যামিউজমেন্ট পার্ক এলাকায় মাইক্রোবাস তল্লাশি চালিয়ে আট হাজার ইয়াবাসহ আটক করা হয়।   

র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ শাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাসে করে টেকনাফ থেকে ইয়াবার চালান কক্সবাজারের দিকে আসছে। এরপর চেইন্দা এলাকায় র‍্যাব-১৫ এর তল্লাশি চেকপোস্ট বসানো হয়।  বাস তল্লাশিকালে হোসেন ও আফসারের চালানো মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে চেকপোস্ট দেখে গাড়িটি পার্কিং করে কৌশলে পালানের চেষ্টা করে। তখন ধাওয়া করে ধরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গাড়িতে বিশেষ কায়দায় লুকানো আট হাজার ইয়াবা জব্দ করা হয়। 

অপরদিকে শুক্রবার ভোরে সাড়ে তিন লাখ ইয়াবাসহ গুরা মিয়াকে গ্রেফতার করে চট্টগ্রাম র‍্যাব-৭ এর একটি দল।  র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, গোপন সংবাদে টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার রওজাতুল উলুম মসজিদের পশ্চিম পাশে হাফেজ উল্লাহ ভুট্টোর বাড়িতে বিক্রির জন্য ইয়াবার একটি বড় চালান মজুদ রয়েছে বলে জানা যায়।সেই সূত্রে শুক্রবার ভোরে র‍্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালায়।  র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা।

এসময় মো. গুরা মিয়াকে গ্রেফতার করা হয়।  তিনি আরও জানান, গুরা মিয়া জিজ্ঞাসাবাদ জানায়, পলাতক আসামি ফয়েজ উল্লাহর টিনশেড ঘরের ভেতরে সিলিং এর ওপর বিশেষ কায়দায় ইয়াবা লুকানো রয়েছে। পরে সেখানে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়। একই আসামির তথ্য অনুযায়ী, সাবরাং হারিয়াখালী এলাকার পলাতক আসামি মো. ইসমাইলের ঘরের পেছনের বারান্দার চালের সঙ্গে বিশেষ কায়দায় ঝোলানো অবস্থায় একটি বস্তা থেকে আরও এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

একইদিন রাতে টেকনাফে পৃথক অভিযানে সাড়ে ৪৯ হাজার ইয়াবাসহ টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকার শামসুল আলম ও একই এলাকার জামাল হোসেনকে গ্রেফতার করে র‍্যাব-১৫ এর সদস্যরা।  বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ইয়াবা বেচা-কেনার খবর পেয়ে শুক্রবার রাত ২টায় বরইতলী এলাকায় অভিযানে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে পাওয়া প্লাস্টিকের বস্তা ও শপিং ব্যাগ থেকে ৪৯ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। 

পৃথক অভিযানে গ্রেফতারকৃত তিনজনসহ জড়িতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা এবং আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

রিটেলেড নিউজ

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আস...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত


জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার, লুটের মালামাল উদ্ধার

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার, লুটের মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের টানা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ডাকাত...বিস্তারিত


চন্দনাইশে অস্ত্র মামলার আসামি বাচা মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

চন্দনাইশে অস্ত্র মামলার আসামি বাচা মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় অস্ত্র মামলার আসামি বা...বিস্তারিত


সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদমে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি...বিস্তারিত


রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর