শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:৩১ পিএম, ২০২৫-১০-১৬
বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে রাতে ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ঘোষখীল এলাকার আছদ আলী তালুকদার পাড়ার আবুল কাসেম ও কামরুল ইসলামের ঘরে এ ঘটনা ঘটে।
আবুল কাসেমের জামাতা মো. মুন্না বলেন,গত দিবাগত রাত ১টার দিকে ১২-১৩ জনের একটি দল হাইস গাড়িতে করে এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তল্লাশির কথা বলে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি ওজনের স্বর্ণের গয়না, নগদ ১ লাখ টাকা ও ৫টি মোবাইল নিয়ে যায়। ৯৯৯ ফোন করলে পুলিশ আসার আগে ডাকাত দল পালিয়ে যায়।
একইভাবে পার্শ্ববর্তী কামরুল ইসলামে ঘরে হানা দিয়ে ৬ আনা ওজনের স্বর্ণের গয়না নিয়ে গেছে ডাকাতদল। আবু সুফিয়ান শাওন বলেন, ডাকাতদল ২টি স্বর্ণের আংটি, ৫ জোড়া স্বর্ণের দুল ও নির্মাণাধীনে ঘরের কাজের জন্য রাখা নগদ টাকা নিয়ে গেছে।
এই ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন হেলাল বলেন,গতরাতে আমি ছিলাম না, সেজন্য আমি কিছু জানি না।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পাওয়ার মধ্যে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited