শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৫৭ পিএম, ২০২৪-১১-১৮
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা ইউএনডিপি বাংলাদেশ এর প্রতিনিধি দল বিচার বিভাগ সংস্কার কমিশনকে অংশীজনের চাহিদার বিষয়গুলো বিবেচনায় রেখে অন্তর্ভুক্তিমূলক প্রতিবেদন দিতে অনুরোধ জানিয়েছে।
কমিশনের সচিব (জেলা ও দায়েরা জজ) মোহাম্মদ ফারুক আজ বাসস'কে একথা জানান।
তিনি বলেন, আজ সকালে রাজধানীর কলেজ রোডস্থ জুডিসিয়াল সার্ভিস কমিশন ভবনের সভাকক্ষে বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক চলাকালে এ অনুরোধ জানায় ইউএনডিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- ইউএনডিপি বাংলাদেশ এর রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন লিলার, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, এসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ আনোয়ারুল হক, ইন্টারন্যাশনাল এডভাইজার ফর জাস্টিস এন্ড রুল অব ল' রোমানা স্কোয়েগার এবং প্রোগ্রাম লিড ফর এক্সেস টু জাস্টিস শাহরীন তিলোত্তমা।
কমিশন সচিব আরো জানান, বৈঠকে কমিশনের সংস্কার বিষয়ক কার্যাবলীর সামগ্রিক অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। এসময় ইউএনডিপির প্রতিনিধিদের সাথে আলোচনা করে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নির্ধারণ করতে কমিশনের সদস্য সাবেক জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনুল ইসলামকে কমিশনের পক্ষে ফোকাল পারসন হিসেবে দায়িত্ব দেওয়া হয় ।
কমিশনের মেয়াদ স্বল্পতম সময়ের জন্য হওয়ায় দ্রুত কার্যসম্পাদনের লক্ষ্যে অবিলম্বে লজিস্টিক সাপোর্ট দিতে ইউএনডিপি প্রতিনিধি দলকে অনুরোধ জানান কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইম নাঈম মোমিনুর রহমান।
কমিশনের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিচার বিভাগ সংস্কার বিষয়ে সেমিনার আয়োজন করার জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং কারিগরি সহায়তা দেয়ার আশ্বাস দেয় ইউএনডিপি প্রতিনিধি দল ।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর তারিখে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস প্রতিনিধিদলের সঙ্গে ২য় দফায় বৈঠকে বসতে যাচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited