চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নিখোঁজ সাংবাদিককে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১০ পিএম, ২০২০-১১-০১

নিখোঁজ সাংবাদিককে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে: সিএমপি কমিশনার

নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারের দাবিতে সিএমপি কমিশনার কার্যালয়ের সামনে রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।  
কর্মসূচি শেষে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দানকালে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সাংবাদিক গোলাম সরোয়ারকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সকল প্রকার কৌশল অবলম্বন করছে। শিগগির সফলতা আসতে পারে।  
এর আগে অবস্থান কর্মসূচিতে বক্তারা নিখোঁজ সাংবাদিককে দ্রুত উদ্ধার করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া রোববার রাতের মধ্যে তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে সোমবার (২ নভেম্বর) বেলা ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বরাবরে স্মারকলিপি প্রদানের ঘোষণা  দেন সাংবাদিক নেতারা।  
সিইউজে সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তারা আরও বলেন, সিইউজে সদস্য গোলাম সরওয়ার নিখোঁজ হওয়ার চারদিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। এমনকি তার অবস্থান পর্যন্ত সনাক্ত করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক।  
বক্তারা বলেন, একজন গণমাধ্যমকর্মী দিনে-দুপুরে নিখোঁজ হয়ে গেল, আর চারদিনেও খোঁজ মিললো না, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। একজন গণমাধ্যমকর্মীর নিখোঁজের ঘটনা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অশনি সংকেত। রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ইংগিত।  
তারা বলেন, কোনো মহল এ ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় কিনা তাও ভেবে দেখতে হবে। এ ঘটনা পুরো সাংবাদিক সমাজের জন্য অশনি সংকেত।  
সিইউজে সভাপতি মোহাম্মদ আলী বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। পুলিশের উচিত তাকে দ্রুত উদ্ধার করে প্রকৃত ঘটনা উন্মোচন করা। যতক্ষণ পর্যন্ত নিখোঁজ সাংবাদিককে উদ্ধার করা না হবে ততদিন রাজপথ ছাড়বে না সাংবাদিক সমাজ।  
সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, চারদিন অতিবাহিত হওয়ার পরও আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার গোলাম সরওয়ারকে পুলিশ উদ্ধার করতে না পারায় আমরা উদ্বিগ্ন। যত দ্রুত সম্ভব তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারলেই স্বস্তি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হয়ে দ্রুততম সময়ে তাকে উদ্ধার করার দাবি জানান। 
অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকরা সিএমপি কমিশনার কার্যালয়ের সম্মুখে যান। সেখানে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। তাকে উদ্ধার করে আপনাদের মাঝে ফিরিয়ে দিতে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।  
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোছাইন, প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, আজকের সূর্যোদয়ের সহকারি সম্পাদক জোবায়ের সিদ্দিকী প্রমুখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর