চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তারা বোঝা নয়, তাদের নিয়ে গর্ব করা যায়: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস :    |    ০৭:৩২ পিএম, ২০২২-০৩-৩১

তারা বোঝা নয়, তাদের নিয়ে গর্ব করা যায়: প্রধানমন্ত্রী

সমাজে যারা ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’ বা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের বোঝা হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “তাদের নিয়ে আমরা গর্ব করতে পারি। তাদেরকে আমরা আমাদের একজন মনে করি।”

বৃহস্পতিবার কক্সবাজারে ‘বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট ২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আজকে আপনারা শুনেছেন, আমাদের এই ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, তারাই কিন্তু সব থেকে বেশি স্বর্ণ বিজয় করেছে বাংলাদেশের জন্য। কারণ ২১৬টা স্বর্ণ! অনেক ট্রফি বাংলাদেশের জন্য তারা নিয়ে এসেছে।


“সুস্থ যারা, তারা কিন্তু এটা পারেনি। পেরেছে কারা, আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি।”বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “তারা যে আমাদের সমাজেরই একজন, তারা দূরের কেউ না, সেটাই আমরা প্রমাণ করতে চাই।

“সেজন্য এখন থেকে যত প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, প্রতিটি জায়গায় তাদের জন্য..তাদের চলাচলের সুবিধা, তাদের অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা তার জন্য ব্যবস্থা আমরা করে দিচ্ছি।”

অনুশীলন করার ভালো মাঠ পেলে বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা আরও ভালো কাজ করতে পারবে বলে আশা করেন প্রধানমন্ত্রী।
“কারণ এরা তো আমাদেরই সন্তান। এদেরকে সবরকম সহযোগিতা করতে হবে। এই কথা সবাইকে মনে রাখতে হবে। কারণ বিশেষ চাহিদা সম্পন্ন যারা তাদের জন্য আমার সব সময়..যেহেতু আমরা দেখি যে তারাই আমাদের জন্য সম্মান বেশি নিয়ে আসে। তাই তাদের সব রকমের সহযোগিতা এটা আমরা করব।”

অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পেরে সরকারপ্রধান বলেন, “সত্যিই আমার মনটা পড়ে আছে মাঠে। আমি গণভবনে বন্দি। এই বন্দিত্ব থেকে মুক্তি পেতেই হবে।“আমার মনে হচ্ছে আমি যদি ওখানে চলে যেতে পারতাম, আমি সত্যিই খুব আনন্দিত হতাম। আজকে এটা হল না। এটা সত্যিই খুব দুঃখজনক।”

কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম প্রান্তে মূল অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর