শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৬:৪৩ পিএম, ২০২২-০৯-২০
নিজের জীবনী লিখতে চান নোরা। জীবনের সব প্রতিকুলতার কথা তুলে ধরেত চান সেখানে। নোরা বলেন, ‘আমার কোনো গডফাদার নেই। যা করেছি, নিজের চেষ্টায়। ইচ্ছে আছে, সবার সামনে আমার জার্নি তুলে ধরার। আমার এই জার্নিতে কতভাবে হেনস্তা হয়েছি, সেই গল্পও তুলে ধরব।’
বেআইনি আর্থিক লেনদেন ও প্রতারণার মামলায় নাম জড়িয়েছে নোরা ফাতেহির। ২০০ কোটি রুপির প্রতারণার মামলায় জড়িত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় বারবার পুলিশ ও ইডির জেরার মুখে পড়েছেন এই আইটেম-কন্যা। এবার কিছুটা স্বস্তি মিলেছে। নোরার পিআর টিম দাবি করেছে, দিল্লি পুলিশের পক্ষ থেকে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয়েছে অভিনেত্রীকে।
গত বৃহস্পতিবার আর্থিক প্রতারণা মামলায় জেরার জন্য তলব করা হয় নোরা ফাতেহিকে। দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং নোরাকে প্রায় ছয় ঘণ্টা জেরা করে। নোরার পিআর টিম জানিয়েছে, সুকেশের এই অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কেও অবগত ছিলেন না নোরা। তবে তদন্তে সব রকমের সহযোগিতা করেছেন তিনি। তাদের দাবি, সুকেশ যে এত বড় আর্থিক প্রতারক, সে বিষয়ে কিছুই জানতেন না নোরা। যখনই জেনেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। সুকেশের কাছ থেকে তিনি উপহারস্বরূপ যে দামি ব্যাগগুলো পেয়েছিলেন, তা ফেরত দিয়েছেন। এর আগে পুলিশের জেরায় নোরা ফাতেহি জানিয়েছিলেন, সুকেশের সঙ্গে কখনো দেখা হয়নি তাঁর, বরং হোয়াটসঅ্যাপে কথা হয়েছে কয়েকবার। সুকেশ তাঁকে বারবার ফোন করায় তিনি ব্লক করে দেন।
নোরা এখন কাজে ব্যস্ত। যে অনুষ্ঠানের প্রতিযোগী ছিলেন, সেখানেই এবার বিচারকের আসনে বসবেন। ‘ঝলক দিখলা যা সিজন টেন’-এ মাধুরী দীক্ষিতের পাশে বসবেন তিনি। নোরা বলেন, ‘প্রতিদিন সেটে নিজেকে একটা চিমটি কাটি, এটা সত্যি তো? মাধুরী ম্যাম আমার অনুপ্রেরণা। ওনার ‘দেবদাস’ দেখেই আমি মুম্বাই এসেছিলাম। নাচের অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি যে সিজনের প্রতিযোগী ছিলাম, সেই সিজনে ম্যাম ছিলেন না।’
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited