চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর করুণ মৃত্যু

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৬:০৭ পিএম, ২০২৫-১০-০৪

ফটিকছড়িতে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর করুণ মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে পানিতে ডুবে মুহাম্মদ শাহা আলম অন্তর (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এমদাদা মেম্বার বাড়ির সামনের পুকুরে। নিহত অন্তর স্থানীয় বাসিন্দা মুহাম্মদ মানিক প্রকাশ পুলিশ মানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য এইচএসসি পাস করা অন্তর চট্টগ্রামের হাজি মোহাম্মদ মহসিন কলেজের ছাত্র ছিল। অনার্সে ভর্তি হয়ে নতুন জীবনের পথে হাঁটার স্বপ্ন ছিল তার। ছুটিতে বাড়িতে এসেছিল পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

অন্তরের চাচাতো ভাই নাহিদ জানান, জুমার নামাজের আগে বাড়ির সামনের পুকুরে ছোটদের সঙ্গে গোসল করতে নামে অন্তর। এক পর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। পুকুরে থাকা ছোটরা ঘটনাটি দেখে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে এবং তাকে উদ্ধারের চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টার পর স্থানীয়রা তার নিথর দেহ পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই অন্তরের মৃত্যু ঘটে।

একটি তরতাজা প্রাণ, সদ্য কলেজ শেষ করা এক তরুণ শিক্ষার্থীর সব স্বপ্ন নিভে গেল পানির গভীরে। অনার্সে ভর্তি হয়ে নতুন পথচলার আশা ছিল যার, সে আজ শুধু পরিবারের অশ্রুজলে স্মৃতি হয়ে রইলো।

এক স্বপ্নবাজ তরুণের অসময়ে চলে যাওয়া এলাকাবাসীকে শোকাহত করেছে। অন্তরের মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর