শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৫:১৫ পিএম, ২০২৬-১০-১১
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ আবু জাহেদ (৪৮) নামের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
১০ অক্টোবর শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দেশটির শারজা প্রদেশে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আবু জাহেদ চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর হিংগলা গ্রামের মফজল ডাক্তার বাড়ির মৃত মোহাম্মদ এজাহার মিয়ার পুত্র। জেরিন আকতার (১০) ও আফরিন আকতার (৩) বছর বয়সী তার দুই কন্যা সন্তান রয়েছে।
নিহতের স্বজনরা জানান, রাউজান কলেজ থেকে লেখাপড়ার পাঠ চুকিয়ে প্রথমে উপজেলা সদরের ফকিরহাট বাজারে টেলিকম ব্যাবসা শুরু করেন। পরে ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৩ সালে সংযুক্ত আরব আমিরাতের ডুবাইতে পাড়ি জমান। সর্বশেষ ২০২৫ সালে ছুটিতে দেশে আসেন। কয়েকমাস ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে সেপ্টেম্বর মাসে ফের প্রবাস জীবনে ছুটে যান।
সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এলাকায় একটি গ্রোসারীতে বিক্রয়কর্মীর কাজ করতো।
১০ অক্টোবর শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বাসায় নিন্দ্রারত অবস্থায় পাশের রুমের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় মৃত্যুের কোলে ঢলে পড়েন জাহেদ। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাসা থেকে তার লাশ উদ্ধার করে। পরদিন রোববার সকালে তার আকস্মিক মৃত্যু সংবাদ জানতে পারেন পরিবারের সদস্যরা। আকস্মিক এই দুঃসংবাদে তার পরিবারে চলছে শোকের মাতম।
নিহত আবু জাহেদের বন্ধু মোঃ আবছার, আলমগীর হোসেন ও আবু হানিফ জানান, জাহেদ ছিল স্কুল, কলেজ জীবন থেকেই বন্ধু মহলের পরিচিত মুখ। দেশে ছুটিতে আসলে বন্ধুদের সাথে আড্ডামুখড়তায় মেতে থাকতেন। তার আকস্মিক মৃত্যু সংবাদ শুনে বন্ধুমহলে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানান, আবু জাহেদ পরিবারের তিন পুত্র ও দুই মেয়ের মধ্যে সবার বড়। নিহত আবু জাহেদ রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার ছোট বোনের জামাতা। আগামী ৪/৫ দিনের মধ্যে আবু জাহেদ এর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা : হাতে গোনা আর কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে সনাতনী সস্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় à¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তà¦...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গতকাল র...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অটোরিকà...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সং...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ কক্সবাজার সড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। এসময় কলেজ শিক্ষকসহ অপà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited