চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হেফাজতের আমিরের দোয়া নিয়ে নির্বাচনী মাঠে ব্যবসায়ী এমরান

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৪:৫৭ পিএম, ২০২৬-০৫-০২

হেফাজতের আমিরের দোয়া নিয়ে নির্বাচনী মাঠে ব্যবসায়ী এমরান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দেশের খ্যাতনামা প্রবীণ আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দোয়া নিয়ে ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ এমরান। গত ১ মে (শুক্রবার) বিকেলে ফটিকছড়ি উপজেলার আমান বাজারস্থ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এমরান বলেন, “বারবার যদি আমি পিছনে তাকাই, তাহলে সামনে এগোবো কীভাবে? ফটিকছড়ি পৌরবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, তিনি বাবুনগর মাদ্রাসার ছাত্র ছিলেন এবং মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হুজুরের পরিবার থেকে শিক্ষা গ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি ফটিকছড়ি ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন।
পারিবারিক প্রসঙ্গ তুলে এমরান বলেন, তার মা বর্তমানে অসুস্থ এবং তার বাবা অনেক আগেই ইন্তেকাল করেছেন। এ অবস্থায় বাবুনগরী হুজুর তার বাসায় এসে তার জন্য দোয়া করেন এবং নির্বাচনে সফলতা কামনা করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শেষ পর্যন্ত আমি নির্বাচনের মাঠে আছি এবং থাকবো—ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা দিদারুল আলম চৌধুরী, সাবেক মেম্বার শামসুল আলম, যুবদল নেতা এমদাদ, সাবেক কাউন্সিলর মোজাম্মেল হক বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর