শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৮ পিএম, ২০২৬-১০-২১
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর মন্ডপে পাঁচ দিনের উৎসবের শেষলগ্নে এসে দাঁড়িয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ বিজয়া দশমী।
আনন্দের শারদোৎসব শেষে এবার দেবী দুর্গাকে বিদায় জানানোর পালা।
ধর্মীয় আচার অনুযায়ী, এদিন দেবীর বিদায়কালীন পূজা, দর্পণ বিসর্জন ও অপরাজিতা পূজা অনুষ্ঠিত হয়।
দশ উপাচারে বিহিত পূজা শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। এরপর আয়নায় দেবীর প্রতিবিম্ব দর্শনের মধ্য দিয়ে সম্পন্ন হয় দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা।
এর মাধ্যমে মণ্ডপে দেবীর পূজার সমাপ্তি ঘটে।
দেবীকে বিদায় জানানোর আগে বিবাহিত নারীদের অংশগ্রহণে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা।
সিঁদুর, পান-সুপারি, ধান-দূর্বা ও মিষ্টি নিয়ে দেবীর বরণ করবেন নারীরা। পানের পাতা দিয়ে দেবীর মুখ স্পর্শ করিয়ে মিষ্টিমুখ করানো এবং দেবীর সিঁথিতে সিঁদুর পরানোর মধ্য দিয়ে সম্পন্ন হবে এ আচার। এরপর একে অপরের কপালে সিঁদুর পরিয়ে উৎসবে মেতে উঠবেন তাঁরা। সধবা নারীদের কাছে এ রীতি সৌভাগ্য ও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে বিবেচিত।
PUJA
শাস্ত্রীয় পঞ্জিকা ও সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবছর দুর্গাপূজায় দেবী দুর্গার মর্ত্যে আগমন হয়েছে ঘোটকে বা ঘোড়ায় এবং কৈলাসে গমন হবে নৌকায়।
চেরাগী পাহাড় পূজামণ্ডপের পুরোহিত মানু রঞ্জন ভট্টাচার্য বলেন, বিজয়া দশমী অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের বার্তা নিয়ে আসে। শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার উৎসব। দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা, পৃথিবী থেকে হিংসা, হানাহানি ও বিভেদ দূর হোক। সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে বসবাস করুক।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর চট্টগ্রাম মহানগরী ও জেলা মিলিয়ে মোট ২ হাজার ৫৬৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে নগরীতে ছিল প্রতিমা ও ঘট পূজাসহ ২৯৪টি মণ্ডপ। জেলায় ১৬ উপজেলায় প্রতিমা পূজা ছিল ১ হাজার ৬৫৫টি এবং ঘট পূজা ছিল ৬১৯টি। এ বছর নতুন করে প্রায় ৪০০টি মণ্ডপ যুক্ত হয়।
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের ডবলমুলিং থানার মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধরà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : লোহাগাড়ায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) ও টিলা কাটার দায়ে মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তিà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার নিশ্চয়তা নেই। জনগণ যাকে যোগ্য মনে করবেন এবং যার সঙ্গে জনসম্পৃকà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মার্শালিং ইয়ার্ডের অপারেশনাল ও কার্যক্রমগত বিভিন্ন দিক পরিদর্শà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited