শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৮:৫০ পিএম, ২০২৫-১২-২৩
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, চট্টগ্রামসহ সারা দেশেই তৈরি হয়েছে ভয়, অনিশ্চয়তা এবং গভীর উদ্বেগ। প্রকাশ্য দিবালোকে শরীফ উসমান হাদি নিহত হলেও খুনিচক্র এখনো গ্রেফতার হয়নি। সাম্প্রতিক সময়ে জুলাই যোদ্ধা খুন হয়েছে চট্টগ্রামের মীরসরাইতে, খুলনায়ও গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছে। চট্টগ্রামে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে দিনের আলোতে, জনবহুল এলাকায়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেওয়ানবাজারের চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চলতি বছরের ৫ নভেম্বর বায়েজিদ থানার চালিতাতলীতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সরোয়ার হোসেন বাবলা নামের এক যুবক। এ ছাড়া গুলিবিদ্ধ হন বিএনপির নগর আহবায়কসহ অন্তত আরও তিনজন। ২০২৪ সালের মার্চে বাকলিয়া এক্সেস রোডে মো. আব্দুল্লাহ আল রিফাত ও মো. বখতিয়ার হোসেনকে গুলি করে হত্যা করা হয়।
এরপর মে মাসে পতেঙ্গা সৈকতে আলী আকবর নামের একজনকে গুলি করে হত্যা করা হয় এবং অক্টোবরে সাজ্জাদ হোসেন নামে একজন নিহত হন বাকলিয়ায়। যেখানে দু'ঘণ্টা ব্যাপী গুলিবিনিময়ের অভিযোগও রয়েছে। সন্ত্রাসীরা গ্রেফতার হলেও বিশেষ ব্যবস্থাপনায় কয়েক দিনের মধ্যে জামিনে বেরিয়ে আসার অভিযোগও উঠেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি দলের অভ্যন্তরীণ কোন্দলই এসব খুনের মূল কারণ হিসেবে উঠে এসেছে।
তিনি বলেন, সিএমপি কমিশনার নির্বাচনের আগে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডকে অ্যালার্মিং হিসেবে উল্লেখ করে গণসংযোগ করার ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে অনুরোধ করেছিলেন। চট্টগ্রাম মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় সিএমপির সার্বিক সফলতা কামনা করছি। আশা করি চট্টগ্রামসহ সারাদেশে সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করে গণভোট ও জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ্।
কর্মপরিষদ বৈঠকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান ও এসএম লুৎফুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, মাওলানা মমতাজুর রহমান, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, অধ্যাপক মুহাম্মদ নুর, ড. মাহবুবুল আলম, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, মোহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited