শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৬:১০ পিএম, ২০২৬-০৭-০৭
রাঙামাটির সাজেকে চাপাতার পরিবর্তে ভুলবশত বিষাক্ত কীটনাশক মিশিয়ে তৈরি করা চা পান করে অন্তত ১২ জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়েছেন। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সাজেক ইউনিয়নের চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুম চাষের কাজ শেষে কয়েকজন শ্রমিক চম্পাতলী গ্রামের একটি চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় দোকানের কর্মচারী ভুলবশত চাপাতার পরিবর্তে ধানক্ষেতে ব্যবহৃত 'ফুরাডন' নামের একটি বিষাক্ত কীটনাশক দিয়ে চা তৈরি করেন।
চা পান করার কিছুক্ষণ পরই শ্রমিকদের মধ্যে বমি, মাথা ঘোরা, তীব্র পেটব্যথা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
অসুস্থদের মধ্যে প্রাথমিকভাবে সমরজিৎ চাকমা, রাঙ্গা চাকমা ও ছায়ারাণী চাকমার পরিচয় জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "কীভাবে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।"
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited