শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩২ পিএম, ২০২১-০১-৩১
নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় ট্রাকচাপায় ইমতিয়াজুল ইসলাম (১৬) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) বেলা ২টার দিকে রাহাত্তারপুল শাহ আমানত সেতুর সংযোগ সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ ষোলশহর মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। সে সাতকানিয়ার নজরুল ইসলামের ছেলে। তাদের বাসা বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকলিয়ার থানার উপপরিদর্শক রূপন মল্লিক বলেন, নিহত ওই ছাত্র সাইকেল চালানোর সময় ট্রাকের কাছাকাছি চলে আসে, ট্রাকচালক তাকে বাঁচানোর চেষ্টা করলে ট্রাকটি উল্টে গিয়ে তার ওপর পড়ে। এতে ওই ছাত্র নিহত হন। এ ঘটনায় ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited