শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৫৮ পিএম, ২০২১-১২-০৮
বিয়ের আসরে মঞ্চে বর-কনে। আচার-অনুষ্ঠান শেষে মালাবদলের পালা।
এমন সময় হঠাৎ মঞ্চে উঠে এলেন কাপড়ে সম্পূর্ণ মুখ ঢাকা এক তরুণ। এরপর দিলেন কনের সিঁথিতে সিঁদুর।
ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরের এক বিয়ের অনুষ্ঠানে ঘটেছে এমন ঘটনা। এই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই তরুণ কনের প্রাক্তন প্রেমিক। তাকে বিয়ে না করায় বিয়ের আসরে এই কাণ্ড ঘটান।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠে প্রথমে কনের মাথায় হাত দেন ওই তরুণ। ঘটনার আকস্মিকতায় কেউ বিষয়টা প্রথমে বুঝে উঠতে পারেননি। তারপর দেখা যায়, আরও কিছুটা সিঁদুর বের করছেন পকেট থেকে। এরপরেই কনে বাধা দেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন বাড়ির লোকেরাও। ঠেলে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর মারমুখী হয়ে ওঠে কনের বাড়ির সদস্যরা।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited