শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৬:৫৯ পিএম, ২০২১-১১-২৯
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ও মগবান ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন জমা দেওয়াদের মধ্যে তিনজন প্রার্থীকে ঋণ খেলাপি হিসেবে ঘোষনা দিয়েছেন সদর উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচন রিটানিং অফিসার সালমা নাজনিন। সোমবার (২৯ নভেম্বর ২০২১) জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ে তিন ইউপি প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে তিনি ঋণ খেলাপিদের নাম উল্লেখ করেন। আসন্ন ৪র্থ ধাপের নির্বাচনে মগবান,জীবতলী ও সাপছড়ি রিটানিং অফিসার সালমা নাজনিন প্রার্থীদের বাছাই পর্বে একে একে বৈধ চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করতে গিয়ে ঋণখেলাপি রজ্ঞন মনি চাকমা(সাপছড়ি ইউপি), নিরু চাকমা(সাপছড়ি) ও মগবান ইউপি চেয়ারম্যান প্রার্থী সজিব চাকমার প্রার্থীতা অবৈধ ঘোষনা করেন। তবে ইউপি নির্বাচন আচরণ বিধিবিধান সাপেক্ষে তাদেরকে সোমবার বেলা ৩টার মধ্যে বৈধ বা ব্যাংক থেকে নন অবজেকশান সাটিফিকেট জমা দিতে পারলে তাদেরকে বৈধতা গন্য করে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ দেওয়া হতে যেতে পারে। অন্যথায় বাতিল বলিয়া গন্য করা হবে। জানাগেছে, সাপছড়ি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী হিসেবে রজ্ঞন মনি চাকমা দলের বিপক্ষে অবস্থান নিয়ে নৌকা মার্কা প্রতিকের বিরুদ্ধে নির্বাচনে নেমেছেন।যেহেতু দল থেকে নৌকা প্রতিকের প্রার্থী রয়েছে সে সুবাদে রজ্ঞন মনি চাকমাতো কোন ভাবেই প্রার্থী হতে পারেনা।সাপছড়ি থেকে একক ভাবে দলীয় নৌকার প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited