শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৮:১৬ পিএম, ২০২৫-১০-১৫
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অপি দাশ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত অপি দাশ চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের অনুসারী হিসেবেও পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চৌধুরীহাট এলাকায় অপি দাশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হাটহাজারী মডেল থানার কর্মকর্তা জানান, লাশের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত
কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited