শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০২:৫৬ পিএম, ২০২৫-১১-২৪
বাঁশখালী থানার রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো.মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। মোক্তার হোসেন (৪০) উত্তর জলদীর মৃত আজম উল্লাহ’র ছেলে। র্যাব-৭ সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভার লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ প্রকাশ মিয়ার স্ত্রী রিপু আক্তার। তারা এবং মামলার আসামিরা নিকটাত্মীয়। আসামিদের সঙ্গে ভিকটিমের বাপের বাড়ির লোকজনের সম্পত্তির বিরোধ ও মামলা চলছে। ঘটনার ২দিন পূর্বে রিপু আক্তার বাবার বাড়িতে বেড়াতে যায়। গত ২৩ অক্টোবর বাড়ির উঠানে হাঁটার সময় আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রিপু প্রতিবাদ করায় তাকে লাঠি, লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে আহত করে। চিৎকারে আসামিরা পালিয়ে যাওয়ার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামী নুর মোহাম্মদ প্রকাশ মিয়া বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বাঁশখালী থানার রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো.মোক্তার হোসেনকে পৌরসভার উত্তর জলদী কাজী মসজিদ এলাকা থেকে রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে গ্রেপ্তার করা হয়। তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited