শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০১:০০ পিএম, ২০২১-১২-২৮
অস্কারজয়ী নির্মাতা জিন-মার্ক ভ্যালি আর নেই। রোববার (২৬ ডিসেম্বর) মারা যান ‘ডালাস বায়ার ক্লাব’, ‘ওয়াইল্ড’খ্যাত এই নির্মাতা।
তার মৃত্যুর খবর জানিয়েছে এই নির্মাতার প্রযোজনা সহযোগী নাথান রোস।
জিন-মার্ক ভ্যালি ১৯৮৫ সালে মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ২০০৬ সালে ‘ক্রেজি’ সিনেমার মাধ্যমে তিনি প্রথম আলোচনায় আসেন। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘ওয়াইল্ড’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা পান এই নির্মাতা। সিনেমাটি দুটি শাখায় একাডেমি পুরস্কার ও একটি শাখায় গোল্ডেন গ্লোবে মনোনয়ন পায়।
২০১৫ সালে জিন-মার্ক ভ্যালি নির্মাণ করেন ‘ডালাস বায়ার ক্লাব’ সিনেমা। যা তার ক্যারিয়ারের সেরা সিনেমা। একাডেমি অ্যাওয়ার্ড অস্কারে তিন বিভাগে পুরস্কার জয় করে নেয় সিনেমাটি। এছাড়াও এইচবিওর সিরিজ ‘বিগ লিটল লাইস’-এর জন্য প্রশংসিত ছিলেন জিন-মার্ক ভ্যালি।
কানাডায় বসবাস করতেন জিন-মার্ক ভ্যালি। তিন যুগের ক্যারিয়ামে নয়টি সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘ওয়াইল্ড’, ‘ডালাস বায়ার ক্লাব’, ‘দ্য ইয়াং ভিক্টোরিয়া’, ‘ক্যাফে ডি ফ্লোরে’ ও ‘ডেমোলিশন’।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited