শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:৪৬ পিএম, ২০২২-০১-১৯
বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে আইসিসি। একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
আজ বুধবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত একাদশে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ৩ জন করে স্থান পেয়েছেন। একাদশে অস্ট্রেলিয়ার ২ জন এবং ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে ১ জন করে আছেন।
পাকিস্তানের ৩ জন হলেন- মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম এবং শাহিন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকা থেকে আছেন- এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং তাবরেজ শামসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে স্থান পেয়েছেন মিচেল মার্শ ও জশ হ্যাজেলউড। এছাড়া শ্রীলঙ্কা থেকে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইংল্যান্ড থেকে জস বাটলার এবং বাংলাদেশ থেকে মোস্তাফিজ।
দলের অধিনায়ক হিসেবে আছেন পাকিস্তানের বাবর আজম। পাকিস্তান জাতীয় দলে তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান থাকছেন উইকেটরক্ষক হিসেবে।
বর্ষসেরা টি-টোয়েন্টি দলে আছেন ৫ জন করে ব্যাটার ও বোলার এবং একজন অলরাউন্ডার। দলের দুই ওপেনিং ব্যাটার হিসেবে আছেন ইংল্যান্ডের জস বাটলার ও পাকিস্তানের রিজওয়ান। তিনে বাবর আজম এবং চারে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। পাঁচে ব্যাট করবেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। বোলারদের মধ্যে দুজন স্পিনার (তাবরেজ শামসি ও হাসারাঙ্গা) এবং ৩ জন পেসার (হ্যাজেলউড, মোস্তাফিজ এবং শাহিন আফ্রিদি)।
গত মৌসুমে ২০ ম্যাচ খেলে ১৭.৩৯ গড়ে ২৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এই সময়ে তার ইকোনমি রেট মাত্র ৭.০০।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited