চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিপিসির ‘গলার কাঁটা’ পাঁচ ইসলামী ব্যাংক

আমাদের ডেস্ক :    |    ০৫:৩৫ পিএম, ২০২৬-০৯-২৩

বিপিসির ‘গলার কাঁটা’ পাঁচ ইসলামী ব্যাংক

সরকারি সিদ্ধান্তে ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করতে গিয়ে চরম তহবিল সংকটে পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে জ্বালানি আমদানির বিল পরিশোধে হিমশিম খেতে হচ্ছে দেশে জ্বালানি আমদানি ও বিপণন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিকে। জাতীয় এ সংকটের মধ্যেও বিপিসির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে দেশে আলোচিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকা পাঁচ ব্যাংক। দুই বছর ধরে ব্যাংকগুলোতে আটকে আছে বিপিসির সাড়ে ১৩শ কোটি টাকার বেশি তহবিল। তথ্য অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হওয়া পাঁচ ব্যাংকসহ সমস্যাগ্রস্ত চারটি আর্থিক প্রতিষ্ঠানে বিপিসির ১৮শ ৮৮ কোটি টাকার বেশি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। তহবিল সংকটে জ্বালানি আমদানি বিল পরিশোধের চাপ সামলাতে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোতে অবরুদ্ধ অর্থ ছাড় করতে বাংলাদেশ ব্যাংকেরও দ্বারস্থ হয়েছে বিপিসি। বিষয়টি বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিপিসিকে দুই মাসের জ্বালানি তেলের মূল্যের সমপরিমাণ আনুমানিক ১৫-২০ হাজার কোটি টাকা চলতি মূলধন হিসেবে সংরক্ষণ করতে হয়।  আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা অনুযায়ী মূল্য সমন্বয় না করার কারণে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে ২২ হাজার ৮৭৬ কোটি টাকা লোকসান দিতে হয়েছে বিপিসিকে। ভর্তুকির চাপ সামলাতে গিয়ে বেকায়দায় পড়ে শেষমেষ লিটারপ্রতি ২০ টাকা করে দাম বাড়িয়েছে সরকার। গত ২০ সেপ্টেম্বর রাতে এক প্রজ্ঞাপনে ভোক্তাপর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করে দাম নির্ধারণ করা হয়। ওই রাত থেকেই এ দর কার্যকর হয়েছে। পরে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারের স্বয়ংক্রিয় পদ্ধতি পুরোপুরি অনুসরণ করলে প্রতি লিটার ডিজেলের দাম ২০৫ টাকা পর্যন্ত হতো। ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করার পরও সরকারকে প্রতি লিটার ডিজেলে আরও প্রায় ৭০ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। 

সব মিলিয়ে সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিপিসির ১৮শ ৮৮ কোটি টাকার বেশি অবরুদ্ধ রয়েছে। আমাদের আমদানি বিল পরিশোধ করার জন্য এ টাকাগুলো ছাড় করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আমরা মিটিং করেছি। তাছাড়া সরকার ইতোমধ্যে ভর্তুকি হিসেবে পাঁচ হাজার কোটি টাকা বিপিসিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ অর্থগুলো ছাড় হলে আমরা সমস্যা অনেকাংশে কাটিয়ে উঠতে পারবো।-বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীন

বিপিসির তথ্য অনুযায়ী, সরকারি সিদ্ধান্তে ভর্তুকি দিয়ে জ্বালানি তেল বিক্রির কারণে তহবিল সংকট তৈরি হয়েছে। এতে দুই মাসের জ্বালানি তেলের মূল্যের সমপরিমাণ অর্থ এখন আর বিপিসির হাতে নেই। গত ১৭ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে দেওয়া বিপিসির এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত মার্চ মাসের শুরুতে বিপিসির হাতে জমানো অর্থ ছিল ৩৭ হাজার ২৮৭ কোটি ১২ লাখ টাকা। ক্রমাগত লোকসান দেওয়ার ফলে ১৩ সেপ্টেম্বর বিপিসির ব্যাংক স্থিতির পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৭৯০ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ৮৮৮ কোটি ৩৯ লাখ টাকা সম্মিলিত ইসলামী ব্যাংক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও তিনটি দুর্বল ব্যাংকে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ব্যাংকে জমানো তহবিলের মধ্যে বর্তমানে চলতি মূলধন হিসেবে ব্যবহারযোগ্য ১১ হাজার ৫শ কোটি টাকা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ৪০টি এলসির বিপরীতে বিভিন্ন ব্যাংকে প্লেসমেন্ট করা আছে। এরপরেও এসব এলসি মূল্যের বিপরীতে ঘাটতি রয়েছে আরও ১ হাজার ৫৪৩ কোটি টাকা। এ ঘাটতি নিবারণে সম্মিলিত ইসলামী ব্যাংকের পাঁচ ব্যাংকসহ সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অবরুদ্ধ থাকা ১ হাজার ৮৮৮ কোটি ৩৯ লাখ টাকা অবমুক্ত করে সমন্বয় করার অনুরোধ করা হয় চিঠিতে। 
যে ব্যাংকগুলোতে বিপিসির অর্থ রয়েছে সেগুলো সরকারি প্রতিষ্ঠান। বিপিসিও সরকারি প্রতিষ্ঠান। ব্যাংকগুলোর পর্ষদেও সরকারের নীতিনির্ধারণী ব্যক্তিরা রয়েছেন। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, পুরো বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়েও আলোচনা হচ্ছে।-বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান

বিপিসির তথ্য অনুযায়ী, বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংকে ১৩শ ৫৫ কোটি টাকার মতো তহবিল অবরুদ্ধ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭৫৩ কোটি টাকা। পাশাপাশি ইউনিয়ন ব্যাংকে ২২৭ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকে ২০৯ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকে ১০ কোটি টাকা ও এক্সিম ব্যাংকে ১৫৭ কোটি টাকা রয়েছে। এর বাইরে বাংলাদেশ কমার্স ব্যাংকে প্রায় ২২ কোটি, ন্যাশনাল ব্যাংকে ১৪৮ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংকে ১৩৩ কোটি টাকা এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের কাছে অবরুদ্ধ রয়েছে ২২৯ কোটি টাকা। এ বিষয়ে বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীন বলেন, ‘বিপিসি সরকারি প্রতিষ্ঠান। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি করি। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অত্যধিক বেড়েছে। বিপিসি এখনো পর্যন্ত দক্ষতার সঙ্গে জ্বালানি সরবরাহ চেইন ও অর্থ ব্যবস্থাপনা স্বাভাবিক রেখেছে।’ তিনি বলেন, ‘আমরা গত ছয় মাসে ২২ হাজার ৬শ কোটি টাকার বেশি লোকসান দিয়েছি। দেশের প্রয়োজনে এখনো ভর্তুকি দিয়ে জ্বালানি বিক্রি করতে হচ্ছে। এতে তহবিলের কিছু সংকট তৈরি হয়েছে।’ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রায় সাড়ে ১৩শ কোটি টাকার বেশি আটকা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সব মিলিয়ে সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিপিসির ১৮শ ৮৮ কোটি টাকার বেশি অবরুদ্ধ রয়েছে। আমাদের আমদানি বিল পরিশোধ করার জন্য এ টাকাগুলো ছাড় করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আমরা মিটিং করেছি। তাছাড়া সরকার ইতোমধ্যে ভর্তুকি হিসেবে পাঁচ হাজার কোটি টাকা বিপিসিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ অর্থগুলো ছাড় হলে আমরা সমস্যা অনেকাংশে কাটিয়ে উঠতে পারবো।’ এ বিষয়ে কথা হলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘যে ব্যাংকগুলোতে বিপিসির অর্থ রয়েছে সেগুলো সরকারি প্রতিষ্ঠান। বিপিসিও সরকারি প্রতিষ্ঠান। ব্যাংকগুলোর পর্ষদেও সরকারের নীতিনির্ধারণী ব্যক্তিরা রয়েছেন। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, পুরো বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়েও আলোচনা হচ্ছে।’

রিটেলেড নিউজ

ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

ফটিকছড়ির নানুপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। ব...বিস্তারিত


আইইএর প্রতিবেদন • বিদ্যুতায়ন বাড়িয়ে জ্বালানি আমদানির ঝুঁকি কমাতে পারে বাংলাদেশ

আইইএর প্রতিবেদন • বিদ্যুতায়ন বাড়িয়ে জ্বালানি আমদানির ঝুঁকি কমাতে পারে বাংলাদেশ

আমাদের ডেস্ক : : পরিবহন, শিল্প ও কৃষিতে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারে বাং...বিস্তারিত


আইনশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থানে সরকার: পানিসম্পদ মন্ত্রী

আইনশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থানে সরকার: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভ...বিস্তারিত


চুয়েট অচল করে দিলেন শিক্ষার্থীরা, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন

চুয়েট অচল করে দিলেন শিক্ষার্থীরা, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়...বিস্তারিত


বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ঢাকা অফিস : : ঢাকা ও আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী কর...বিস্তারিত


নৌ পরিবহনমন্ত্রী

নৌ পরিবহনমন্ত্রী

ঢাকা অফিস : : এবার লঞ্চভাড়া বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে লঞ্চের ভাড়া ২৩ পয়সা বাড়া...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর