শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:০৮ পিএম, ২০২৬-০৯-০৩
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) পরিদর্শন করেন গত ৩১ আগষ্ট সোমবার । এ সময় উপসচিবকে চিকিৎসাসেবার প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরে ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম বলেন. মানসম্পন্ন চক্ষু সেবা প্রদান, প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়ন ও একটি উৎকৃষ্ট চক্ষু চিকিৎসা কেন্দ্র পরিণত করাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। এখানে উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা নিতে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা ছুটে আসেন।
তিনি বলেন, এখনো দেশে বিশাল জনগোষ্ঠি চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বিগত তিন যুগেরও উপরে নগর থেকে গ্রামঞ্চলে মানসম্মত উন্নত চক্ষু চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধিতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি কিছু প্রস্তাপনা তুলে ধরেন। উপসচিব এগুলো গুরুত্বের সহকারে দেখার কথা জানান। উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান হাসপাতালের চিকিৎসাসেবা সম্পর্কে অবগত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট এর ট্রাস্টি আলহাজ্ব এস.জোহা চৌধুরী, মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, ইনষ্টিটিউট অফ্ কমিউনিটি অফথালমোলজী (আইসিও) এর পরিচালক (ভারপ্রাপ্ত)অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী, চীফ কনসালটেন্ট ডা. নাসিমুল গণি চৌধুরী, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী প্রমূখ। এরপর উপসচিবকে হাসপাতালের একটি রিসার্স পেপার তুলে দেন অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী। এর আগে হাসপাতালের মূল ফটকে উপসচিবকে ফুল দিয়ে বরণ করে কর্তৃপক্ষ। এরপর উপসচিব হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে চক্ষু স্বাস্থ্যসেবায় সন্তুষ্টি প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা,...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার চুক্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং শিক্ষার পরিবেশ প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নারীশক্তির আরাধনা এবং দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে কুমারীর পূজার মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited